Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

কাশ্মীরে স্কুল খুলল, শিক্ষকরা হাজির, ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও রাজ্যটিকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার পরে অশান্তির সম্ভাবনায় সেখানকার সব স্কুল-কলেজ ও অফিস বন্ধ রাখা হয়। সোমবার অফিস খুলেছে। কয়েকটি স্কুলও চালু হয়েছে। স্কুলে শিক্ষক ও অশিক্ষক

কাশ্মীরে স্কুল খুলল, শিক্ষকরা হাজির, ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম

শেষ আপডেট: 19 August 2019 10:36

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও রাজ্যটিকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার পরে অশান্তির সম্ভাবনায় সেখানকার সব স্কুল-কলেজ ও অফিস বন্ধ রাখা হয়। সোমবার অফিস খুলেছে। কয়েকটি স্কুলও চালু হয়েছে। স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা উপস্থিত হয়েছেন। কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুবই কম। স্কুলগুলি ফাঁকাই রয়েছে বলা চলে। প্রশাসন দাবি করেছে, কাশ্মীর উপত্যকায় যত ল্যান্ডলাইন আছে, তার দুই তৃতীয়াংশ চালু হয়ে গিয়েছে। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা চালু হবে কিনা, পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সহ কয়েকশ রাজনীতিক এখনও বন্দি হয়ে রয়েছেন। শ্রীনগরের ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল জানিয়েছেন, শহরে ৯০০ টি প্রাথমিক স্কুল আছে। তার মধ্যে ১৯৬ টি খুলেছে সোমবার। তাঁর কথায়, আমরা বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছি কোন কোন স্কুল খোলা হবে। আমরা বাবা-মায়েদের কাছে আবেদন জানাচ্ছি, ছেলেকে স্কুলে পাঠান। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। সাংবাদিকরা জানিয়েছেন, সকালে কয়েকটি স্কুলের গেট খুললেও বেলায় বন্ধ করে দেওয়া হয়। শ্রীনগরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্কুলের জনৈক কর্মচারী জানিয়েছেন, কয়েকজন শিক্ষক ও অশিক্ষক কর্মী এসেছেন। কিন্তু ছাত্ররা আসেনি বললেই চলে। শ্রীনগরের প্রতিটি বেসরকারি স্কুলই বন্ধ আছে। শনি ও রবিবার শহরে হিংসাত্মক বিক্ষোভের পরে অভিভাবকরা ছেলেমেয়েকে স্কুলে পাঠানোর ঝুঁকি নিচ্ছেন না। কেবল বেমিনায় পুলিশ পাবলিক স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে অল্প কয়েকজন ছাত্র উপস্থিত হয়েছে। রবিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের দফায় দফায় সংঘর্ষ হয়। তারপর শ্রীনগরের কয়েকটি জায়গায় ফের নিষেধাজ্ঞা জারি হয়েছে। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা একবার চালু করেও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের ভয়, ফেসবুকে ও হোয়াটস অ্যাপে গুজব ছড়ানো হতে পারে। জম্মু-কাশ্মীরের মুখ্য সচিব রোহিত কানসাল বলেন, পরিস্থিতি খতিয়ে দেখে আরও বেশি সময়ের জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হবে। তিনি স্বীকার করেন রবিবার রাতে দু’-তিনটি ঘটনা ঘটেছে। মাত্র দু’জন আহত হয়েছে। জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা কে বিজয় কুমারকে জিজ্ঞাসা করা হয়, আর কতদিন নিষেধাজ্ঞা জারি থাকবে? তিনি বলেন, আমরা চাই, একজনও যাতে না মারা যায়। ২০১০ সালে বিক্ষোভে ১১০ জন মারা গিয়েছিলেন। এবার আমরা চেষ্টা করছি যাতে মানুষের জীবন রক্ষা পায়।

```