Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মেরিনা বিচে হবে কি শেষকৃত্য, সিদ্ধান্ত নেবে আদালত

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর পরেও জটিলতা অব্যাহত। শেষকৃত্য নিয়ে দায়ের হয়েছে মামলাও। আজ, বুধবার শুরু হবে শুনানি। ষাট বছর ধরে তামিল রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করার পরে মঙ্গলবার সন্ধেয় মারা যান করুণানিধি। ৯৪ বছর বয়স হয়েছিল তাঁর। এর পরে, মেরিনা 

মেরিনা বিচে হবে কি শেষকৃত্য, সিদ্ধান্ত নেবে আদালত

শেষ আপডেট: 8 August 2018 03:47

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর পরেও জটিলতা অব্যাহত। শেষকৃত্য নিয়ে দায়ের হয়েছে মামলাও। আজ, বুধবার শুরু হবে শুনানি। ষাট বছর ধরে তামিল রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করার পরে মঙ্গলবার সন্ধেয় মারা যান করুণানিধি। ৯৪ বছর বয়স হয়েছিল তাঁর। এর পরে, মেরিনা  বিচে প্রয়াত নেতার শেষকৃত্য করতে চায় ডিএমকে। প্রথমে রাজি হয়নি সরকার। আর তাই আদালতের দ্বারস্থ হয়েছে ডিএমকে। সরকারের যুক্তি মেরিনা বিচে জায়গা নেই। এই বিষয়টি নিয়েই হচ্ছে শুনানি। মাদ্রাস হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এইচ জি রমেশের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। নেতার মৃত্যুতে এদিন আদালত বন্ধ থাকলেও বিশেষ ঘটনা হিসেবে এই মামলা শুনবে আদালত। সরকারের দাবি, মেরিনা বিচে জায়গা নেই। তাই গান্ধী মন্ডপমের কাছে দু’একর স্থানে শেষকৃত্যের আগে করুণানিধির দেহ শায়িত রাখা যেতে পারে। এখানে তামিলনাডুর  বেশ কয়েক জন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য হয়েছে আগে। কিন্তু ২০১৬ সালের ডিসেম্বর মাসে জয়ললিতার মৃত্যুর পরে তাঁর মেরিনা বিচেই শেষকৃত্য হয় আম্মার। তাঁর আগে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাই এবং এমজি রামাচন্দ্রণের শেষকৃত্য আয়োজিত হয় এই মেরিনা বিচেই। সেই একই কায়দায় করুণানিধিরও শেষকৃত্য সম্পন্ন করতে চায় ডিএমকে। দলের নেতা তথা আইনজীবী এ সারভানন জানিয়েছেন আপাতত মেরিনা বিচে শেষকৃত্য হোক। স্মৃতি সৌধ নিয়ে পরে ভাবা যাবে। সূত্রের খবর, গতকাল রাতে মাদ্রাস হাইকোর্টে শুনানি শুরু হলেও তা স্থগিত হয়ে যায়। এর পরে আদালত সরকারকে সময় নষ্ট করতে বারণ করেছে। জানিয়েছে, সিদ্ধান্ত নিতে দেরি হলে নানা সমস্যা হতে পারে। ডিএমকে-র দাবির সমর্থন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। করুণানিধির শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সারা দেশের বহু নেতার  উপস্থিত থাকার  কথা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পৌঁছে গিয়েছেন, তাঁর মতো আরও অনেকেই পৌঁছে গিয়েছেন।  

```