Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক, ভয় দেখিয়েছিল তৃণমূল বলে দাবি করলেন শুভেন্দু

ভোটে জেতার ছ'মাসের মধ্যে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় আবার বিজেপিতে ফিরলেন।

বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক, ভয় দেখিয়েছিল তৃণমূল বলে দাবি করলেন শুভেন্দু

শেষ আপডেট: 28 February 2024 17:50

দ্য ওয়াল ব্যুরো: ভোটে জেতার ছ'মাসের মধ্যে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় আবার বিজেপিতে ফিরলেন। বুধবার বিজেপি ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই এই প্রত্যাবর্তনের কথা বলেন তিনি। যদিও শুভেন্দুর দাবি, বিষয়টিকে যাওয়া-আসা ভাবলে ভুল হবে। কারণ কালিয়াগঞ্জের বিধায়ককে ভয় দেখিয়েছিল তৃণমূল। তিনি এও দাবি করেছেন, শুধু কালিয়াগঞ্জের বিধায়ককে নয়, তাঁদের একাধিক বিধায়ককেই ভয় দেখিয়ে দলে টেনেছে শাসক শিবির।

সালটা ২০২১, মাস সেপ্টেম্বর। পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে আসেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তাঁর আগমনে ঘাসফুলের তরফে বলা হয়েছিল, উত্তরবঙ্গের উন্নয়ন দেখেই তিনি তৃণমূলে এসেছেন। এই যোগদানের আগে অবশ্য সৌমেন রায় তৃণমূলেরই সদস্য ছিলেন। সেক্ষেত্রে তাঁর ঘরওয়াপসি একবার হয়েছে। এখন লোকসভা নির্বাচনের আগে এক ঘর থেকে ফের অন্য ঘরে তিনি। মাঝের এই সময়টায় আদতে কী হয়েছিল, তা সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা করেছেন শুভেন্দু অধিকারী। 

রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে সৌমেনকে আবার দলে নেওয়া হয়েছে। তার কারণ, বিজেপির শীর্ষ নেতৃত্ব, প্রধানমন্ত্রী সহ বাকিদের বিরুদ্ধে তিনি যা বলেছেন তা নিজে থেকে বলেননি। তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তৃণমূল ভয় দেখিয়ে তাঁকে দিয়ে পঞ্চায়েত নির্বাচনের সময় এসব বলিয়েছিল। সৌমেনের মনে বিজেপি সম্পর্কে কোনও খারাপ ধারণা নেই। 

শুভেন্দু একটি জিনিস বুঝিয়ে দিতে চেয়েছেন যে, এই বিষয়টিকে ঘরওয়াপসি বলা হলেও সৌমেন বিজেপির বিধায়কই ছিলেন এতদিন। তিনি বলেন, মাঝের কিছু সময়ে হয়তো সৌমেন রায় দিকভ্রষ্ট হয়ে গেছিলেন। তবে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও তাঁকে পরামর্শ দিয়েছেন। তারপরই সৌমেন নিজের সিদ্ধান্ত নেন। বিরোধী দলনেতা জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিধায়কদের একটি বৈঠক আছে। তাতে যোগ দিতে তিনিই সৌমেনকে ডেকেছিলেন। বিজেপির বিধায়ক দলের ডাকেই বৈঠকে যোগ দেবেন।  


```