Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

স্কুল শুরুর পরে ক্লাসরুমে ধস! ৫ ফুটের গর্তে ঢুকে গেল ৪ ছাত্র

বুধবার পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষকরা। আচমকাই ক্লাসরুমের একটি অংশ ধসে পড়ে মাটির তলায় ঢুকে যায়। যেখানে ধস নেমেছিল সেখানেই বেঞ্চে বসেছিল চার পড়ুয়া।

স্কুল শুরুর পরে ক্লাসরুমে ধস! ৫ ফুটের গর্তে ঢুকে গেল ৪ ছাত্র

স্কুল শুরু পরে ক্লাসরুমে ধস

শেষ আপডেট: 11 July 2024 13:03

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম:  চাঙর নয়, এবার ধসে পড়ল ক্লাসরুমের মেঝে। ধসের ফলে ৫ ফুটের গর্ত তৈরি হয়ে যায়। তাতে পড়ে আহত হয় ৪ পড়ুয়া। এমনই ঘটনা ঘটেছে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষকরা। আচমকাই ক্লাসরুমের একটি অংশ ধসে পড়ে মাটির তলায় ঢুকে যায়। যেখানে ধস নেমেছিল সেখানেই বেঞ্চে বসেছিল চার পড়ুয়া। তারাও বেঞ্চ সমতে ওই গর্তে পড়ে যায়। ভয়ে চেঁচামেচি শুরু করে বাকি পড়ুয়ারা। শিক্ষকরাও আতঙ্কিত হয়ে পড়েন। আহত পডুয়াদের সেখান থেকে টেনে তোলেন স্কুলের শিক্ষকরা। তাদের উদ্ধার করে এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আহত পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়। 

ক্লাসরুমে উদ্ধার কাজ চলছে

স্থানীয়দের দাবি, এই স্কুলের পাঁচশ মিটার দূরেই রয়েছে সুর্বণরেখা নদী। ২০০৬ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল স্কুল। এতদিনে সম্ভবত স্কুলের ভিত আলগা হয়ে গেছে। তাই এমন বিপদ ঘটেছে।

স্কুলে আপাতত ক্লাস হচ্ছে না

স্কুলে এক শিক্ষক জানিয়েছেন, ১১টা থেকে ক্লাস শুরু হয়েছিল। আধঘণ্টা ক্লাস চলার পরেই এই দুর্ঘটনা ঘটে যায়। আচমকা এমন ঘটনা ঘটে যাওয়াতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিল। ছেলে-মেয়েদের স্কুলের পাঠাতেই ভয় পাচ্ছেন অভিভাবকরা।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিষয়টি তারা খতিয়ে দেখেছে। প্রশাসনের সঙ্গেও তারা কথা বলবে বলে জানিয়েছে। 


```