Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ঝাড়গ্রামে বেড়াতে গিয়ে গণপিটুনির শিকার দুই যুবক, ৯ দিন পরে হাসপাতালে মৃত্যু একজনের

গত ২২ জুন ন'দিন আগে সৌরভ ও তার বন্ধু অক্ষয় মায়ের স্কুটি নিয়ে জামবনি থানার এলাকার খাটখুরায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে আচমকা চোর সন্দেহে তাঁদের উপর চড়াও হয় এলাকার বাসিন্দারা

ঝাড়গ্রামে বেড়াতে গিয়ে গণপিটুনির শিকার দুই যুবক, ৯ দিন পরে হাসপাতালে মৃত্যু একজনের

বেড়াতে গিয়ে গণপিটুনির শিকার দুই যুবক

শেষ আপডেট: 30 June 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: ছেলেধরা সন্দেহে উত্তর ২৪ পরগনায় একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। কিন্তু এবার রাজ্যের জায়গায় জায়গায় গণপিটুনির ঘটনা ঘটতে শুরু করেছে। ঝাড়গ্রামে এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌরভ সাউ (২৩)। গত ২২ জুন ঝাড়গ্রামের বেনাগেড়িয়া এলাকায় জনরোষের শিকার হয়েছিলেন সৌরভ। সেই থেকে গুরুতর অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়। সৌরভের এক বন্ধু অক্ষয় মাহাত এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

মৃত যুবকের আত্মীয়রা জানিয়েছেন, গত ২২ জুন ন'দিন আগে সৌরভ ও তাঁর বন্ধু অক্ষয় স্কুটি নিয়ে জামবনি থানার এলাকার খাটখুরায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময়ে আচমকা চোর সন্দেহে তাঁদের উপর চড়াও হয় এলাকার বাসিন্দারা। সৌরভ ও অক্ষয়কে ব্যাপক মারধর করে রাস্তা ফেলে রাখে। গণপিটুনির খবর পেয়ে জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুই যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করায়। 

এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, খাটখুরা এলাকায় সেদিন রাস্তা নির্মাণের কাজ চলছিল। ঠিকাদারি সংস্থার মালপত্র একটি গাড়িতে রাখা ছিল। ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরির যাচ্ছে বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীরা সৌরভদের সেখানে দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়েন। 

মৃতের বাবা পেশায় টোটোচালক অবনী সাউ জানান, "মায়ের স্কুটি নিয়ে এদিন সৌরভ বাড়ি থেকে বেরিয়ে ছিল। সঙ্গে এক বন্ধুও ছিল। মানুষ ওদের চোর সন্দেহে মারধর করে। জামবনি থানার পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে পেরে হাসপাতালে গিয়েছিলাম। এখানে গিয়ে দেখি, আমার ছেলে ও তার বন্ধু ভর্তি রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

ঝাড়গ্রাম জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ২২ তারিখের ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।


```