Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

নাবালিকাকে ধর্ষণ, প্রতিবেশী যুবককে ২২ বছরের সাজা শোনাল আদালত

নাবালিকাকে প্রলোভন দেখিয়ে এক বছর ধরে দিনের পর দিন ধর্ষণ করে গেছে ওই যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। তখনই ঘটনা প্রকাশ্যে এসে যায়। 

নাবালিকাকে ধর্ষণ, প্রতিবেশী যুবককে ২২ বছরের সাজা শোনাল আদালত

শেষ আপডেট: 22 August 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: একটি ধর্ষণের মামলা এক যুবককে ২২ বছরের কারাদণ্ড শোনালো ঝাড়গ্রাম পকসো আদালত। বুধবার এই রায় ঘোষণা করেছেন বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। 

আদালত সূত্র জানাগিয়েছে, সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম রাজু ভূঁইয়া। তার বাড়ি লালগড় থানা এলাকায়। ২০২০ সালে ২৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, নাবালিকাকে প্রলোভন দেখিয়ে এক বছর ধরে দিনের পর দিন ধর্ষণ করে গেছে ওই যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। তখনই ঘটনা প্রকাশ্যে এসে যায়। 

এরপরেই নাবালিকার বাবা ও মা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। ওই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে লালগড় থানায় ধর্ষণ অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। তখন রাজু এলাকা থেকে বেপাত্তা হয়ে যায়। পরে লালগড়ের জঙ্গল এলাকা থেকে রাজু গ্রেফতার করে পুলিশ। ২০২০ সালের ২৬ ডিসেম্বর আদালতে রাজুর বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। এরপরে ২০২১ সালে ৪ জানুয়ারি রাজু জামিন দেওয়া হয়েছিল। কিন্তু মামলা চলতে থাকে। অবশেষে এই মামলায়   দোষী সাব্যস্ত হয় রাজু। জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত তিন মাসের শিশু কন্যার বাবা। 


```