Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

লক্ষ্মীর সঙ্গে পূজিতা হন সরস্বতীও! কোজাগরী পূর্ণিমায় গ্রামের এটাই রীতি

দুই পরিবারের সদস্যরা জানিয়েছেন, একই চালায় লক্ষ্মী-সরস্বতীর অধিষ্ঠান করে। লক্ষ্মীর বাঁ দিকে থাকেন সরস্বতী। দুই দেবীকে ঘিরে থাকেন চার সখী।

লক্ষ্মীর সঙ্গে পূজিতা হন সরস্বতীও! কোজাগরী পূর্ণিমায় গ্রামের এটাই রীতি

লক্ষ্মীর সঙ্গে পূজিতা হন সরস্বতীও! কোজাগরী পূর্ণিমায় গ্রামের এটা রীতি

শেষ আপডেট: 15 October 2024 20:13

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনায় মাতে বাঙালী। ঝাড়গ্রামের এই গ্রামের লক্ষ্মীর সঙ্গে এক আসনে হয় বাগদেবীর পুজোরও। বিনপুরের হাড়দা গ্রামে এটাই রীতি।  ১৬২ বছর ধরে বংশপরম্পরায় লক্ষ্মী-সরস্বতী এই ভাবেই এক সঙ্গে পূজিতা হয়ে আসছেন।

হাড়দা গ্রামে সাহা ও মণ্ডল পরিবারের উদ্যোগে এই পুজো হয়ে থাকে। দুর্গাপুজোর থেকে বেশি জাঁকজমক করে হয় এই দুই দেবীর পুজো। পাঁচদিন ধরে চলে পুজো। ৭ দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান৷

দুই পরিবারের সদস্যরা জানিয়েছেন, একই চালায় লক্ষ্মী-সরস্বতীর অধিষ্ঠান করে। লক্ষ্মীর বাঁ দিকে থাকেন সরস্বতী। দুই দেবীকে ঘিরে থাকেন চার সখী। তাঁদের মধ্যে লক্ষ্মী ও সরস্বতীর সেবাদাসি। ওই তাঁদের উপরে থাকেন 'লুক-লুকানি'। এছাড়া লক্ষ্মী ও সরস্বতীর মাথার উপরে অধিষ্ঠান করেন নারায়ণ। বিষ্ণুপুরাণ মতে নারায়ণের দুই স্ত্রী লক্ষ্মী ও সরস্বতী। তাই একই সঙ্গে তাঁদের পুজো হয় এই গ্রামে। 

পুজো কমিটির সম্পাদক ভুবন মণ্ডল বলেন, "বিষ্ণুপুরাণ মতে নারায়ণের দুই স্ত্রী রয়েছে লক্ষ্মী ও সরস্বতী। তাই একজনকে ছেড়ে কীভাবে আরেকজনের পুজো করতে পারি না। সেজন্যই পূর্বপুরুষরা লক্ষ্মী-সরস্বতীকে একসঙ্গে পুজো শুরু করেছিলেন।" 

তিনি আরও বলেন, "এই পুজোকে ঘিরে আমরা আনন্দে মেতে ওঠে গোটা গ্রাম। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনরা এই পুজোর দেখতে আসেন ৷ পাঁচ দিন ধরে জমিয়ে খাওয়া-দাওয়া হয়। পুজোকে কেন্দ্র করে সাত দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা। পুজোর ঘট উত্তোলনের সময় বিশেষ আতসবাজি আয়োজন করে পুজো কমিটি।"


```