
শেষ আপডেট: 19 July 2023 18:47
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ জিতে নিল ভারতীয় মহিলা দল (India Women Team)। তারা বুধবার মিরপুরের মাঠে দারুণভাবে ম্যাচের রাশ দখলে নিয়েছে। ১০৮ রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে।
প্রথম ম্যাচে ভারত হেরে যায় ম্যাচ। একটা সময় এদিনের ম্যাচে দেখা গিয়েছে ভারতীয় মেয়েরা বুঝি পেরে উঠবেন না। কিন্তু সব হিসেব পাল্টে দিলেন জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)।
যিনি জয়ের পরে জানিয়েছেন, দল যেমন চাপে ছিল, আমিও তাই ছিলাম। ভাবিনি ম্যাচ বের করে দিতে পারব। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে জেমাইমা বলেন, আমার ওপর চাপ ছিল না, সেটি আমি বলব না। অনেকদিন ধরে ফর্মে ছিলাম না। তাই দলকে জিতিয়ে ভাল লাগছে।
চার রানে তিন উইকেট, সেই নিয়ে জেমাইমা বলেন, ‘বাড়তি কিছু করিনি। সঠিক লাইন মেনে বোলিং করে গিয়েছি। বাকিটা পিচ থেকেও সহায়তা পেয়েছি আমি।’
মিরপুরে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। রান পেলেন ওপেনার স্মৃতি মান্ধানা (৩৬)। অধিনায়িকা হরমনপ্রীত কাউর (৫২) ও মিডল অর্ডারের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ (৮৬)। যিনি বহুদিন ফর্মে ছিলেন না।
ভারতের ওপেনিং জুটি খুব একটা জমাট হয়নি। চতুর্থ উইকেটে হরমনপ্রীত ও জেমাইমা জুটিতে ওঠে ৭৩ রান। এরপর হরমন ফিরলে হরলীন দেওলের সঙ্গে জুটি বাঁধেন জেমাইমা। পঞ্চম উইকেটে ওঠে ৫৫ রান। ২৫ রানের দুরন্ত ইনিংস খেলেন হরলীন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তোলে ২২৮ রান।
২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ওঠে ২৪ রান। চতুর্থ উইকেটে ঋতু মনি ও ফারগানা হক তোলেন ৬৮ রান।
৩৫.১ ওভারে ১২০ রান তুলে অল আউট হয়ে যায় নিগার সুলতানার দল। ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরালেন ভারতের মেয়েরা।
সুদর্শন চক্রে পাক বধ ভারতের, কলম্বোতে মহারণে জিতে শেষ চারে যশ ধুলের দল