Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জাগো বাংলার স্টল বাইরে কেন হবে? কোন্নগর মেলার উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ কল্যাণ

কোন্নগর মেলার উদ্বোধনে গিয়ে মেলা চত্বরের পরিবর্তে বাইরে জাগো বাংলার স্টল দেখে রেগে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

জাগো বাংলার স্টল বাইরে কেন হবে? কোন্নগর মেলার উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 4 January 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: কোন্নগর মেলার উদ্বোধনে গিয়ে মেলা চত্বরের পরিবর্তে বাইরে জাগো বাংলার স্টল দেখে রেগে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কোন্নগর পুরসভা তৃণমূলের দখলে। পুরসভার তরফে প্রতিবারের মতো এবারও শকুন্তলা কালি মন্দিরের মাঠে এই মেলায় নানা ধরনের বইয়ের স্টল রয়েছে। কিন্তু সেখানে জায়গা হয়নি তৃণমূলের মুখপত্র জাগো বাংলার। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে গিয়ে এই দৃশ্য দেখে যারপরনাই ক্ষুব্ধ কল্যাণ।

অনুষ্ঠানের শেষে মূল মঞ্চ থেকে নেমে তৃনমূল সাংসদ কল্যাণ কোন্নগরের পুরপ্রধান স্বপন দাসকে বলেন, "কোন্নগর মেলায় কেন দু'খানা বুক স্টল করা হবে? মেলায় জাগো বাংলার স্টল দেওয়া উচিত ছিল, এটা ঠিক হয়নি। এটা আমি মানতে পারছি না।"

এ সময় পুরপ্রধান তাকে বোঝানোর চেষ্টা করেন, মঞ্চের পাশেই দেওয়া হয়েছিল। কিন্তু জায়গা পছন্দ না হওয়ায় ওরা বাইরে স্টল করেছে। ক্ষুব্ধ সাংসদ পাল্টা বলেন, "ওপাশটায় কে দেখতে যায়? ফালতু কথা কেন বলছিস!ঠ এরপরই রেগে মেলা থেকে বেরিয়ে যান তৃণমূল সাংসদ। মেলার বাইরে বেরিয়ে জাগো বাংলার স্টলে যান।

পরে কল্যাণ বলেন, "মেলার বাইরে জাগো বাংলার স্টল রয়েছে। সবাইকে অনুরোধ করব, সেখান থেকে বই কেনার।"

এ ব্যাপারে পুরপ্রধান স্বপন দাস বলেন, "এটা সরকারি অনুষ্ঠান। এখানে রাজনীতির বিষয় নেই। মেলায় প্রকাশনা সংস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আগে আসার ভিত্তিতে।" পুর প্রধান এও বলেন, " জাগো বাংলা অনেক পরে আবেদন করলেও তাদের একটি স্টল দেওয়া হয়েছিল। সেটা ওদের পছন্দ হয়নি।"

কোন্নগর শহর তৃনমূল সভাপতি তন্ময় দেবের নেতৃত্বেই মেলার বাইরে জাগো বাংলার একটি স্টল করা হয়েছে। তন্ময় বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টলে এসেছিলেন। কাকে কী বলেছেন সেটা দলের উচ্চ নেতৃত্বের বিষয়। আমাদের কাছে নির্দেশ ছিল তাই বাইরে স্টল দিয়েছি।"

যদিও সমাজ মাধ্যমে তন্ময় দেবের নাম করে একটি লেখা ভাইরাল হয়েছে।যেখানে লেখা, "কোন্নগরের পুর প্রধান স্বপন দাসের অনমনীয় মনোভাবের কারণে বইমেলায় জাগো বাংলার স্টল করা গেল না'।


```