Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বপ্নদীপের মায়ের কণ্ঠে একরাশ উদ্বেগ, ‘আমাদের পয়সা নেই, ওরা ছাড়া পেয়ে যাবে না তো?’

দ্য ওয়াল ব্যুরো: ‘‘মা খুব ভয় করছে। আমাকে নিয়ে যাও।’’ বুধবার রাতে টেলিফোনে ছেলের সেই অসহায় আর্তনাদ শুনে বুক কেঁপে উঠেছিল মায়ের। নদিয়ার হাঁসখালির ঘরে ছেলের সেই কন্ঠস্বর যেন এখনও স্বপ্না কুন্ডুর কানের পাশে বাজছে। জানালেন, “আমি সেই দিন রাতে

স্বপ্নদীপের মায়ের কণ্ঠে একরাশ উদ্বেগ, ‘আমাদের পয়সা নেই, ওরা ছাড়া পেয়ে যাবে না তো?’

শেষ আপডেট: 12 August 2023 12:21

দ্য ওয়াল ব্যুরো: ‘‘মা খুব ভয় করছে। আমাকে নিয়ে যাও।’’ বুধবার রাতে টেলিফোনে ছেলের সেই অসহায় আর্তনাদ শুনে বুক কেঁপে উঠেছিল মায়ের। নদিয়ার হাঁসখালির ঘরে ছেলের সেই কন্ঠস্বর যেন এখনও স্বপ্না কুন্ডুর কানের পাশে বাজছে। জানালেন, “আমি সেই দিন রাতেই (Jadavpur Student Death) যেতে চেয়েছিলাম। সৌরভ আমাকে ফোন করে বলল, ‘চিন্তা করবেন না। কাল সকালে আসুন। স্বপ্নদীপ উপরে বন্ধুদের সঙ্গে গল্প করছে।”

মায়ের আক্ষেপ, “কেন যে ওই ছেলেটার (সৌরভ) কথায় ভরসা করতে গেলাম! এখন তো বুঝতে পারছি, আমার ছেলেকে যারা খুন করেছে, সৌরভই ছিল তাদের মাথা।” তবে স্বপ্নদীপের মৃত্যুতে ‘সৌরভ একা নয়, এর সঙ্গে একটা গোটা চক্র জড়িত আছে’ বলেই মনে করেন সদ্য সন্তানহারা মা।

বলছিলেন, “জীবনে কখনও কারও ক্ষতি চাইনি। কারও কোল খালি হোক, সেটা চাইনি। তবে এই প্রথমবার বলছি, যারা আমার ছেলেকে মেরে ফেলল (Jadavpur Student Death, Swapnadeep's mother's voice worried) তাদের সকলের ফাঁসি চাই।”

যাদবপুরের প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন বাবা রামপ্রসাদ। বৃহস্পতিবার রাতে স্বপ্নদীপের বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনের ওপার থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, “ছেলেকে ফিরিয়ে দিতে পারব না। তবে যাদের জন্য এঘটনা ঘটেছে তাদের কাউকে রেয়াত করা হবে না।” স্বপ্নদীপের মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চোধুরীকে। আদালত সৌরভের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

তবু মায়ের মনে ‘কু ডাকছে’! অতীতে বহু ঘটনায় অভিযুক্তদের জামিনে মুক্তি পেয়ে যাওয়ার নজির রয়েছে। অনেক ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাবে অভিযুক্তদের বেকসুরও হতে দেখা যায়। টাকার বিনিময়ে সৌরভ বা অন্য অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবে না তো? সদ্য সন্তানহারা মায়ের মনে তাড়া করে বেড়াচ্ছে অজানা আশঙ্কা। বলছিলেন, “আমাদের পয়সা নেই। ওরা ছাড়া পেয়ে যাবে না তো?”

পৌরুষত্বের প্রমাণ দিতে বলায় লজ্জায় ঝাঁপ! স্বপ্নদীপ কাণ্ডে ভাইরাল চ্যাটে শোরগোল


```