Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

যাদবপুর কাণ্ডে জোরালো তথ্যপ্রমাণ কি আছে? আদালতে খুনের মামলা টিকবে কিনা ধন্দে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে (Jadavpur) ছাত্রমৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে। মৃত ছাত্রের বাবা খুনের মামলা রুজু করেছেন। কিন্তু পুলিশের দাবি, খুনের সপক্ষে তেমন জোরালো তথ্যপ্রমাণ এখনও হাতে আসেনি। ঘটনার ১২ দিন কেটে গেলেও তদন্তকারী অফিসাররা

যাদবপুর কাণ্ডে জোরালো তথ্যপ্রমাণ কি আছে? আদালতে খুনের মামলা টিকবে কিনা ধন্দে পুলিশ

শেষ আপডেট: 22 August 2023 05:43

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে (Jadavpur) ছাত্রমৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে। মৃত ছাত্রের বাবা খুনের মামলা রুজু করেছেন। কিন্তু পুলিশের দাবি, খুনের সপক্ষে তেমন জোরালো তথ্যপ্রমাণ এখনও হাতে আসেনি। ঘটনার ১২ দিন কেটে গেলেও তদন্তকারী অফিসাররা এখনও তেমনভাবে এগোতে পারেননি। ১৩ জনকে গ্রেফতার করে জেরা চলছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি। শুধুমাত্র উঁচু থেকে পড়ে যাওয়ার শারীরিক আঘাতের চিহ্ন আছে। কাজেই প্ররোচনামূলক আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা হলেও খুনের অভিযোগ কতটা ধোপে টিকবে সে নিয়ে সন্দেহ আছে।

গত ৯ অগস্ট হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার। বগুলার বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় শুরু থেকেই উঠে এসেছে র‍্যাগিং-এর তত্ত্ব। ওই ছাত্রের মৃত্যুতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবারের পর আজ সোমবার হস্টেলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। শেষ ধৃত প্রাক্তনী জয়দীপ ঘোষকে জেরা করে আরও ১১ জনের নাম পাওয়া গেছে বলে খবর, যারা সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ১১ জনের সঙ্গেও যোগাযোগ করার কথা ভেবেছে পুলিশ।

যাদবপুরের এক থানার সূত্র জানাচ্ছে, মৃত পড়ুয়ার উচ্চতা ও ওজনের সমান পুতুল বানিয়ে মেন হস্টেলে ঘটনার পুনর্নিমাণ হয়েছে। তদন্তকারীরা বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলায় যান। সেই পুতুল নীচে ফেলে ঘটনাটি খুন, আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা, তা খতিয়ে দেখেন। ফরেন্সিক টিম এবং লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের সদস্যরাও সেখানে ছিলেন। তদন্তে মৃত পড়ুয়ার শরীরে যৌন নিগ্রহের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল এমন প্রমাণও নেই। উঁচু জায়গা থেকে পড়ার আঘাত ছাড়া পড়ুয়ার দেহে শারীরিক নির্যাতনেরও তেমন কোনও চিহ্ন নেই। তদন্তকারীদের বক্তব্য, এই ঘটনায় খুনের মামলা দায়ের হলেও, তা ধোপে টিকবে না আদালতে।

আরও পড়ুন: যোগীর পা ছুঁয়ে ভক্তদের সমালোচনার মুখে রজনীকান্ত, কী বলছেন সুপারস্টার

পুলিশ সূত্রে দাবি, এখনও পর্যন্ত তদন্তের যা গতিপ্রকৃতি, তাতে নাবালক ছাত্রকে  আত্মহত্যায়  প্ররোচনা দেওয়ার অভিযোগে  সাজা হতে পারত ধৃতদের, যদি না কেউ খুনের সপক্ষে সাক্ষী হয়। তবে সেই আশা এখন ক্ষীণ বলেই মনে করছেন তদন্তকারীরা। কারণ, ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। গ্রেফতার যাঁদের করা হয়েছে তাঁরা হয় ঘটনায় অভিযুক্ত না হলে ঘটনা ঘটার সময় সেখানে উপস্থিত ছিলেন বা প্রত্যক্ষদর্শী। তাঁদেরই কেউ যদি রাজসাক্ষী হন, তাহলে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে পারেন। কিন্তু তা সম্ভব নাও হতে পারে বলে মনে করছে পুলিশ।


```