Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

খাসোগি নিখোঁজ হওয়ার পর থেকে আমিও মৃত্যুযন্ত্রণা ভোগ করছি, বললেন তাঁর বান্ধবী

দ্য ওয়াল ব্যুরো : গত ২ অক্টোবর সৌদি আরবের দূতাবাসে ঢুকেছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি।  তার পর থেকেই তিনি নিরুদ্দেশ। সৌদি সরকার স্বীকার করেছে, তিনি খুন হয়েছেন। যে মহিলার সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল, তিনি বলেছেন, যদি জানতাম আ

খাসোগি নিখোঁজ হওয়ার পর থেকে আমিও মৃত্যুযন্ত্রণা ভোগ করছি, বললেন তাঁর বান্ধবী

শেষ আপডেট: 27 October 2018 13:27

দ্য ওয়াল ব্যুরো : গত ২ অক্টোবর সৌদি আরবের দূতাবাসে ঢুকেছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি।  তার পর থেকেই তিনি নিরুদ্দেশ। সৌদি সরকার স্বীকার করেছে, তিনি খুন হয়েছেন। যে মহিলার সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল, তিনি বলেছেন, যদি জানতাম আমাকে বিয়ে করতে গিয়ে খাসোগি খুন হবেন, তা হলে কখনই বিয়েতে মত দিতাম না। তিনি নিখোঁজ হওয়ার পরে ২৫ দিন ধরে আমি মৃত্যুযন্ত্রণা ভোগ করছি। মহিলার নাম হ্যাটিস সিঙ্গিজ। আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে হ্যাটিসের সঙ্গে খাসোগির বিয়ের ঠিক হয়। দ্বিতীয় বিবাহের আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কাগজপত্র আনতেই খাসোগি গিয়েছিলেন ইস্তানবুলে সৌদি দূতাবাসে।  সেখানেই তিনি খুন হন।  হ্যাটিস তুরস্কের নাগরিক। সেই দেশের টিভি চ্যানেল হাবেরতুর্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খাসোগি সৌদি দূতাবাসে যেতে চাননি।  তিনি তুরস্কে চলে যেতে চাইতেন। খাসোগি সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সমালোচক ছিলেন। যুবরাজই কার্যত সরকার পরিচালনা করেন। তাঁর বিরোধিতা করার জন্যই খাসোগিকে খুন হতে হয়েছে বলে অনেকের ধারণা। হ্যাটিস বলেন, আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিও আমাকে ফোন করেছিলেন। কিন্তু তিনি কোনও ভালো খবর দিতে পারেননি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।  কিন্তু আমার মনে হল তিনি নিজের প্রচারের জন্য আমাকে ডাকছেন।  তাই আমি যাইনি। হ্যাটিসের দেশ তুরস্কের পক্ষ থেকে সৌদির কাছে জানতে চাওয়া হয়েছে, খাসোগির দেহটি রাখা হয়েছে কোথায়? খুনের দায়ে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে।

```