চাঁদের বুকে লেখা হয়ে গেল বাঙালি বিজ্ঞানীর নাম
দ্য ওয়াল ব্যুরো: চাঁদের পিঠে বাঙালি পদার্থবিদের নাম!
২১ অগস্ট চাঁদের দ্বিতীয় কক্ষপথে অর্থাৎ ৪৩০৩ কিমি-র অরবিটে পা রাখে চন্দ্রযান ২। লুনার অরবিটে পাক খেতে খেতে চাঁদের উত্তর মেরুর ছবি তোলে বিক্রম ল্যান্ডারের ক্যামেরা Terrain Mapping Camera
শেষ আপডেট: 25 August 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: চাঁদের পিঠে বাঙালি পদার্থবিদের নাম!
২১ অগস্ট চাঁদের দ্বিতীয় কক্ষপথে অর্থাৎ ৪৩০৩ কিমি-র অরবিটে পা রাখে চন্দ্রযান ২। লুনার অরবিটে পাক খেতে খেতে চাঁদের উত্তর মেরুর ছবি তোলে বিক্রম ল্যান্ডারের ক্যামেরা Terrain Mapping Camera-2 (TMC-2) । চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি সামনে এনে ইসরো জানায়, লুনার সারফেসে অসংখ্য গহ্বর বা ক্রেটারের মধ্যে একটি বাঙালি পদার্থবিদ শিশির কুমার মিত্রের নামে।
চাঁদের মাটি থেকে প্রায় ৪৩৭৫ কিলোমিটার দূরের ওই ছবিতে ধরা পড়েছে অসংখ্য ক্রেটার। ইসরো জানিয়েছে, যার মধ্যে চারটি ক্রেটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এগুলির নামকরণ হযেছে বিশ্বের নামী বিজ্ঞানী ও গবেষকদের নামে। যেমন জ্যাকসন, মাচ, কোরোলেভ এবং মিত্র ক্রেটার।
https://twitter.com/isro/status/1165955024008048641?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1165955024008048641&ref_url=http%3A%2F%2Fwww.catchnews.com%2Fscience-technology%2Fisro-shares-picture-of-mitra-crater-named-after-sisir-mitra-an-indian-physicist-170736.html
মিত্র ক্রেটারের নামকরণ হয়েছে বাঙালি পদার্থবিদ ও বিজ্ঞানী শিশির কুমার মিত্রের নামে। শিশির কুমারের জন্ম হুগলির কোন্নগরে। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী শিশির কুমার জগদীশ বসুর অধীনে দীর্ঘদিন গবেষণা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেতার যোগাযোগ সম্পর্কিত বিভাগ তিনিই চালু করেছিলেন। আয়োনোস্ফিয়ার, সূর্যের অতিবেগুনী রশ্মি নিয়ে তাঁর গবেষণা স্বীকৃতি পেয়েছে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-india-chandrayan-2-sends-first-photos-of-moon-from-a-distance-of-2650-km-isro-tweets/