Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দিনের শেষে ঘুমের দেশে... রোভার ফুল চার্জ দিয়ে ঘুমোতে গেল, ২২ তারিখ সূর্যোদয়ের সঙ্গে উঠবে

দ্য ওয়াল ব্যুরো: যেন খরগোশ আর কচ্ছপ গল্পের সেই কচ্ছপ। 'স্লো বাট স্টেডি।' অর্থাৎ, মন্থর পায়ে এগোলেও লক্ষ্যে অবিচল। চন্দ্রযান-৩ এর (Chandrayan 3) রোভার প্রজ্ঞানও যেনও তাই। চাঁদের বুকে নেমেছে, দিন দশেক হল। এর মধ্যেই গুটি গুটিপায়ে হেঁটে ১০০

দিনের শেষে ঘুমের দেশে... রোভার ফুল চার্জ দিয়ে ঘুমোতে গেল, ২২ তারিখ সূর্যোদয়ের সঙ্গে উঠবে

শেষ আপডেট: 2 September 2023 18:09

দ্য ওয়াল ব্যুরো: যেন খরগোশ আর কচ্ছপ গল্পের সেই কচ্ছপ। 'স্লো বাট স্টেডি।' অর্থাৎ, মন্থর পায়ে এগোলেও লক্ষ্যে অবিচল। চন্দ্রযান-৩ এর (Chandrayan 3) রোভার প্রজ্ঞানও যেনও তাই। চাঁদের বুকে নেমেছে, দিন দশেক হল। এর মধ্যেই গুটি গুটিপায়ে হেঁটে ১০০ মিটার ঘুরে ফেলেছে সে। পরিশ্রম তো কম হল না, এবার বিশ্রামের প্রয়োজন। আর তাই ১০০ মিটারের মাইলফলক ছোঁয়ার পরেই নিদ্রা গেল ছোট্ট প্রজ্ঞান (ISRO puts rover Pragyan to sleep)।

কথা ছিল এমনটাই। দিনের আলো থাকতে থাকতেই যা কাজ করার তা সেরে ফেলতে হবে। রাত নামলেই বিশ্রামের পালা। হিসেব মতোই এবার আঁধার ঘনাচ্ছে চাঁদের বুকে। তাই প্রজ্ঞানকে এবার 'স্লিপ মোড'-এ পাঠিয়ে দিল ইসরো। এপিএক্সএস এবং এলআইবিএস পেলোড দুটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এতদিনে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে তা ল্যান্ডার বিক্রম মারফত পৃথিবীতে আনিয়ে নেওয়া হচ্ছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রজ্ঞানের ব্যাটারি এখন পুরোপুরি চার্জড অবস্থায় রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ফের সূর্যোদয় হবে চন্দ্রপৃষ্ঠে। সেই আলো যাতে সঠিকভাবে এসে পড়ে তার জন্য সোলার প্যানেলকেও যথাযথ দিকে মুখ করে সেট করে রাখা হয়েছে। সক্রিয় করে রাখা হয়েছে রিসিভারকেও।

ইসরোর তরফে টুইট করে এই খবর দিয়ে জানানো হয়েছে, পরের ধাপের কাজের জন্য প্রজ্ঞানের ঘুম ঠিক সময়েই ভাঙবে বলে আশাবাদী তাঁরা। কিন্তু যদি তা না হয় তাহলে ভারতের চন্দ্রদূত হয়ে অনন্তকালের জন্য চাঁদের বুকেই রয়ে যেতে হবে তাকে। (ISRO puts rover Pragyan to sleep)
https://twitter.com/isro/status/1698010732128764164?s=48

উল্লেখ্য, আজ শনিবার সকালেই নয়া অভিযানে পা বাড়িয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রজয়ের পরপরই সূর্য অভিযানে রওনা হয়ে গেছে ভারতের সূর্যযান আদিত্য এল-১ (Aditya L-1)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে সেটিকে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য এবং পৃথিবীর মাঝের এক কক্ষপথ 'ল্যাগর‍্যাঞ্জিয়ান পয়েন্ট'-এ বসিয়ে দেওয়া হবে আদিত্য এল-১কে। সূর্য পৌঁছাতে তার সময় লাগবে ১২৫ দিন। নক্ষত্ররাজের একেবারে কাছ থেকে তার বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য সে সংগ্রহ করে পৌঁছে দেবে ভারতের হাতে।

পরের স্টপেজ সূর্য, পিএসএলভি রকেটকে আলাদা করে পৃথিবীর কক্ষে ঢুকল আদিত্য এল-১


```