Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অমানবিক! ট্রেন চালানোর সময় খেতে পারবেন না লোকো পাইলটরা, সাড়া দেওয়া যাবে না প্রকৃতির ডাকেও

সূত্রের খবর, গত ৪ এপ্রিল মাল্টি-ডিসিপ্লিনারি স্ট্যান্ডিং কমিটির তরফে রেল বোর্ডের (Railway Board orders) কাছে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

অমানবিক! ট্রেন চালানোর সময় খেতে পারবেন না লোকো পাইলটরা, সাড়া দেওয়া যাবে না প্রকৃতির ডাকেও

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 10 April 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: এখন থেকে আর ট্রেন চালানোর সময় ক্ষিদে পেলেও খাবার খেতে পারবেন না লোকো পাইলটরা (Loco pilots)! এমনকী আচমকা বেগ পেলেও প্রকৃতির ডাকে সাড়া দেওয়াও যাবে না!

সূত্রের খবর, গত ৪ এপ্রিল মাল্টি-ডিসিপ্লিনারি স্ট্যান্ডিং কমিটির তরফে রেল বোর্ডের (Railway Board orders) কাছে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানেই যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে লোকো পাইলটদের জন্য এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। ইতিমধ্যে সবক’টি জোনের জেনারেল ম্যানেজারের উদ্দেশে রেল বোর্ড এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও পাঠিয়ে দিয়েছে। 

আর তা প্রকাশ্যে আসতেই রেলের ‘অমানবিক’ আচরণের প্রতিবাদে সরব হয়েছে রেল কর্মীদের সংগঠনগুলি। কারণ, বহু রেল কর্মী রয়েছেন যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। যাঁদের নির্দিষ্ট সময় অন্তর খাবার খাওয়া বাধ্যতামূলক। একইভাবে তাঁদের ঘন ঘন প্রস্রাবের বেগ পায়। ফলে রেলের নয়া নির্দেশের জেরে তাঁরা সমস্যায় পড়বেন।

অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন’। সংগঠনের তরফে জানানো হয়েছে, অবিলম্বে রেল বোর্ড এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। 

রেলের এমন নির্দেশের কথা শুনে হতভম্ব যাত্রীরাও। তাঁদের কথায়, "এর ফলে যাত্রীদের সুরক্ষা দূরে থাক, ট্রেন দুর্ঘটনা আরও বেড়ে না যায়!"


```