Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জলে ভাসছে আস্ত একটা লাইব্রেরি! দেখে নিন আপনিও

দ্য ওয়াল ব্যুরো: বই পড়তে ভালবাসেন? খুঁজে বেড়ান নতুন বইয়ের গন্ধ কিংবা পুরনো বইয়ের পাতাতে খোঁজেন ইতিহাস? তাহলে আপনাদের মতো বইপ্রেমীদের জন্য সুখবর। কলকাতার বুকেই শুরু হতে চলেছে ভাসমান গ্রন্থাগার। অবাক হবেন না, এটাই সত্যি! শুধু বঙ্গের বুকেই ন

জলে ভাসছে আস্ত একটা লাইব্রেরি! দেখে নিন আপনিও

শেষ আপডেট: 30 January 2021 15:42

দ্য ওয়াল ব্যুরো: বই পড়তে ভালবাসেন? খুঁজে বেড়ান নতুন বইয়ের গন্ধ কিংবা পুরনো বইয়ের পাতাতে খোঁজেন ইতিহাস? তাহলে আপনাদের মতো বইপ্রেমীদের জন্য সুখবর। কলকাতার বুকেই শুরু হতে চলেছে ভাসমান গ্রন্থাগার। অবাক হবেন না, এটাই সত্যি! শুধু বঙ্গের বুকেই নয় গোটা ভারতেও এটাই প্রথম ভাসমান গ্রন্থাগার। পশ্চিমবঙ্গের পরিবহন কর্পোরেশন হুগলি নদীর বুকে এমনই একটি ভাসমান গ্রন্থাগারের ব্যবস্থা করছেন। আর এই প্রকল্পে সহায়তা করছেন হেরিটেজ বুক স্টোর। এখানে থাকবে ৫০০ বেশি বই। বাংলা, হিন্দি, ইংরেজি বিভিন্ন ভাষার বইয়ে সমৃদ্ধ হবে এই গ্রন্থাগার। বিশেষত যুবসমাজের কথা মাথায় রেখেই এই গ্রন্থাগারকে তৈরি করা হচ্ছে। এই ভাসমান গ্রন্থাগার তিন ঘণ্টা ধরে ঘোরাবে বইপ্রেমীদের। মিলেনিয়াম পার্ক থেকে বেলুর মঠ হয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবে মূল জায়গাতে। খুব সামান্য মূল্যেই মিলবে বইপড়া ও বেড়ানোর এই সুযোগ। বড়দের জন্য টিকিটের মূল্য ১০০টাকা আর ছোটদের ৫০ টাকা। আঠারো বছরের নীচে মেয়েদের টিকিটের দামও ৫০টাকা। এর আগে কলকাতার বুকে ট্রাম গ্রন্থাগার শুরু হয়েছে যা শ্যামবাজার ও এসপ্ল্যানেডের মধ্যে চলাচল করে। কিন্তু নৌকাতে লাইব্রেরি এই প্রথম। তবে এই আইডিয়াটা নতুন নয়! বাংলাদেশের গুমানি নদীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাসমান গ্রন্থাগার।

```