Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এফোঁড় ওফোঁড় করবে জঙ্গিদের, ভারতীয় সেনার হাতে এল সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল  

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণরেখায় চোখ রাঙাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। সংঘর্ষবিরতি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে পাক সেনা। নাশকতার জবাব দিতে পাল্টা গর্জে উঠছে ভারতীয় বাহিনীও। পাকিস্তান ও চিন সীমান্তে সেনার হাতে আরও আধুনিক অস্ত্র তুলে দ

এফোঁড় ওফোঁড় করবে জঙ্গিদের, ভারতীয় সেনার হাতে এল সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল  

শেষ আপডেট: 10 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণরেখায় চোখ রাঙাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। সংঘর্ষবিরতি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে পাক সেনা। নাশকতার জবাব দিতে পাল্টা গর্জে উঠছে ভারতীয় বাহিনীও। পাকিস্তান ও চিন সীমান্তে সেনার হাতে আরও আধুনিক অস্ত্র তুলে দিতে বরাবরই তৎপর কেন্দ্র। পাকিস্তানকে কড়া জবাব দিতে এবার আরও শক্তিশালী হল ভারতের অস্ত্রভাণ্ডার। নদার্ন কম্যান্ডের হাতে তুলে দেওয়া হল আধুনিক সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল। ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রায় ৭২, ৪০০টি উন্নত মানের অ্যাসল্ট রাইফেল কেনার বরাত দিয়ে একটি মার্কিন অস্ত্র সংস্থার সঙ্গে ৭০০ কোটি টাকার চুক্তি সই করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। আমেরিকার দ্য স্মল আর্মস ম্যানুফ্যাকচারার সিগ সর এই রাইফেল তৈরির বরাত পায়। আজ বুধবার প্রথম দফায় ১০ হাজার সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল এসে পৌঁছেছে ভারতের হাতে। দ্বিতীয় দফায় আসবে আরও ১০ হাজার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেলের বেশিটাই থাকবে সেনাবাহিনীর হাতে, বাকিটা ভাগ করে দেওয়া হবে নৌসেনা (২০০০টি) ও বায়ুসেনার (৪০০০টি) মধ্যে।

আরও পড়ুন: জঙ্গিদের সঙ্গে লড়বে ‘রোবট!’ সন্ত্রাসদমনে নতুন অস্ত্র ভারতীয় সেনার হাতে

৭.৬২ এমএম সেমি-অটোমেটিক মাল্টি-ক্যালিবার এই রাইফেল মূলত থাকে ফ্রন্টলাইন সেনাদের হাতেই। ১৬ ইঞ্চির ব্যারেলের এম-এলওএম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ৬ পজিশন টেলিস্কোপিক স্টক, যার সাহায্যে শত্রুপক্ষকে নিপুণ নিশানায় আঘাত করা যাবে যে কোনও দিক থেকেই। ইনসাসের থেকেও উন্নত এই রাইফেল। তাই ইনসাসের বদলে এবার সিগ ৭১৬ অ্যাসল্টই ব্যবহার করবেন ভারতীয় জওয়ানরা। ইনসাসে রয়েছে ৫.৫৬X৪৫ মিমি কার্তুজ, যেখানে নয়া রাইফেলে রয়েছে ৭.৬২X৫১ মিমি কার্তুজ।  সিঙ্গল শট, ৩ শট বার্স্ট, ফুল অটোমেটিক অ্যাসল্টও তৈরি করে সিগ সর।  এগুলিও আসতে চলেছে ভারতীয় বাহিনীর হাতে।

```