Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বাণিজ্যনীতি ও আফগানিস্তান নিয়ে ফোনে কথা ট্রাম্প-মোদীর

দ্য ওয়াল ব্যুরো: ফোনে কথা হলো দুই রাষ্ট্রপ্রধানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। আলোচনার বিষয়বস্তু দুই দেশের মধ্যে বাণিজ্য ও আফগানিস্তানে রণকৌশল। ভারত থেকে আমেরিকা যে স্টিল ও অ্যালুমিনিয়াম

বাণিজ্যনীতি ও আফগানিস্তান নিয়ে ফোনে কথা ট্রাম্প-মোদীর

শেষ আপডেট: 7 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফোনে কথা হলো দুই রাষ্ট্রপ্রধানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। আলোচনার বিষয়বস্তু দুই দেশের মধ্যে বাণিজ্য ও আফগানিস্তানে রণকৌশল। ভারত থেকে আমেরিকা যে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানি করে তার উপর চড়া হারে শুল্ক বসানোয় ভারতের সঙ্গে এই দুই ক্ষেত্রে বাণিজ্য উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। ট্রাম্পের উদ্দেশ্য, আমেরিকার নিজের ব্যবসা বাড়ানো ও কাজের সুযোগ তৈরি করা। এ নিয়ে দু দেশের মধ্যে আগেও আলোচনা হয়েছে। ভারত এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ও পাল্টা ব্যবস্থা নেবে বলে আমেরিকাকে হুমকিও দিয়েছে। তবে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখা হবে আমেরিকা নীতি বদলায় কি না। হোয়াইট হাউস থেকে এক সোমবার বিবৃতি জারি করে বলা হয়েছে, বাণিজ্য নীতি ছাড়াও আফগানিস্তানে রণকৌশল নিয়ে দুই নেতায় কথা হয়েছে। নতুন বছরে আফগানিস্তানে দু দেশের মধ্যে সামরিক সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদী ও ট্রাম্প। আফগানিস্তানে আমেরিকার ১৪ হাজার সেনা রয়েছে। তার মধ্যে ৫ হাজার সেনা প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সে ক্ষেত্রে তালিবান ও অন্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তালিবান জমানা শেষ করে আফগানিস্তান একটু হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই চেষ্টায় ইতিমধ্যেই ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আফগানিস্তানের পরিকাঠামো গড়ে তোলায় ভারতের বড়সড় অবদান রয়েছে। রাস্তাঘাট, পার্লামেন্ট, স্কুল তৈরি হচ্ছে যার অনেকটাই তৈরি হচ্ছে ভারতের অর্থানুকূল্যে। কিন্তু ট্রাম্প স্বভাবসুলভ ভাবে এ সব নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি। সম্প্রতি মোদীর নাম না করে ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের নেতা আফগানিস্তানে লাইব্রেরি তৈরি করছেন। কে যাবে ওই লাইব্রেরিতে!  আফগানিস্তানে লাইব্রেরি তৈরি করার অর্থ অপচয়, এই ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ভারত যে বিরাট ভাবে পরিকাঠামো তৈরি করছে তার কথা একবারও বলেননি ট্রাম্প।

```