
শেষ আপডেট: 15 September 2023 09:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে টস জিতল ভারত (India Bangladesh ODI)। টস জিতে সাকিব আল হাসানদের প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। এই ম্যাচেই একদিনের ক্রিকেটে অভিষেক হল তিলক ভার্মার (Tilak Verma)।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে ফাইনালে পৌঁছে গেছেন রোহিতরা। তাই এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথেই হাঁটল ভারতীয় দল। রিজার্ভ বেঞ্চকে খেলিয়ে দেখে নিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড়।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন করেছে ভারত। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবকে।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, কেএল রাহুল, তিলক ভার্মা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, প্রসিদ কৃষ্ণা ও মহম্মদ শামি।
মেসির ৮০০ গোল একই ফ্রেমে! দেখুন অবিশ্বাস্য এক ভিডিও অ্যালবাম