Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বায়রনের বাড়িতে ৭১ লক্ষ, কাগজ কারখানায় তল্লাশি চলছে, বাড়ানো হচ্ছে আধা সামরিক মোতায়েন

বুধবার তল্লাশি চলাকালীন বায়রন শারীরিক অসুস্থতা বোধ করেন। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়।

বায়রনের বাড়িতে ৭১ লক্ষ, কাগজ কারখানায় তল্লাশি চলছে, বাড়ানো হচ্ছে আধা সামরিক মোতায়েন

শেষ আপডেট: 21 December 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে বুধবার সকালে তল্লাশি অভিযানে নেমেছিল আয়কর দফতর। ধুলিয়ানের ডাকবাংলোয় তাঁর বাড়ি থেকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে ৭১ লক্ষ টাকা। তা ছাড়া কিছু সোনার গয়নাও বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি থেকে বেরিয়েছেন আয়কর অফিসাররা।এবার উলুবেড়িয়ায় বায়রনের কাগজ কারখানায় তল্লাশিতে জোর দিয়েছেন তাঁরা। 

উলুবেড়িয়ার বাগনানে বায়রনের একটি কাগজ কারখানা রয়েছে। তার নাম কৃষ্ণা টিস্যুস প্রাইভেট লিমিটেড। বুধবার দুপুর ১টা নাগাদ আয়কর দফতরের একটি টিম ঢুকেছিল সেই কারখানায়। ২১ ঘণ্টা পরেও তাদের সেই তল্লাশি চলছে। বাগনানে ওই কাগজ কারখানার বাইরেও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর টিম মোতায়েন করা হয়েছে। বাহিনী আরও বাড়ানো হচ্ছে বলেই খবর। 

সাগরদিঘির উপ নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন বায়রন। তাঁর ব্যবসা পত্র ভালই। টাকার জোরও রয়েছে। তাঁকে কংগ্রেস প্রার্থী করার নেপথ্যে সেও ছিল এক কারণ। যাতে প্রচারের খরচ বায়রন নিজেই বহন করতে পারে। কিন্তু বায়রন ভোটে জেতার তিন মাসের মধ্যে তৃণমূলে যোগ দেন। 

বুধবার তল্লাশি চলাকালীন বায়রন শারীরিক অসুস্থতা বোধ করেন। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। এর আগে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিন শরীর খারাপ হয়েছিল বায়রনের। তখনও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে স্যালাইন দিতে হয়েছিল। বুধবার তল্লাশি চলাকালীন বায়রনের পরিবারের তরফে বারবারই বলা হয়, তল্লাশিতে তাঁদের কোনও উদ্বেগ নেই। কাগজপত্র, রিটার্ন সব ঠিক আছে। নগদ টাকা পাওয়া গিয়েছে মানেই তা হিসাব বহির্ভূত নয়।

এখন দেখার আয়কর দফতর সত্যি হিসাবের বাইরে কিছু পায় কিনা।


```