Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিবিসি’র দফতরে এখনও চলছে আয়কর ‘সমীক্ষা’, নজরে সংস্থার লেনদেন

দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টা পরও দিল্লি ও মুম্বইয়ের বিবিসি অফিসে (BBC office) আয়কর কর্তারা ‘সমীক্ষা’ চালিয়ে যাচ্ছেন। আয়কর দফতর (Income tax) সরকারিভাবে এই অভিযানকে ‘হানা’ বলছে না। তারা বলছে এটা রুটিন সমীক্ষা। তারা বিবিসি’র ব্যবসা সম্পর্কিত লে

বিবিসি’র দফতরে এখনও চলছে আয়কর ‘সমীক্ষা’, নজরে সংস্থার লেনদেন

শেষ আপডেট: 15 February 2023 06:15

দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টা পরও দিল্লি ও মুম্বইয়ের বিবিসি অফিসে (BBC office) আয়কর কর্তারা ‘সমীক্ষা’ চালিয়ে যাচ্ছেন। আয়কর দফতর (Income tax) সরকারিভাবে এই অভিযানকে ‘হানা’ বলছে না। তারা বলছে এটা রুটিন সমীক্ষা। তারা বিবিসি’র ব্যবসা সম্পর্কিত লেনদেন খতিয়ে দেখছে। গতকাল সকাল থেকে শুরু হয়েছে তাদের সমীক্ষা (investigation)।

গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্র নিয়ে দেশে শোরগোল চলছে। তার মধ্যেই আয়কর দফতরের অভিযান ঘিরে বিতর্ক আরও চড়েছে। বিরোধীরা বলছে, এটা সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা। কংগ্রেস বলেছে, বিনাশকালে বুদ্ধি লোপ পেয়েছে নরেন্দ্র মোদী সরকারের।

প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে ভারতে বিতর্ক চলছে। বিবিসি তথ্যচিত্রটি ভারতে প্রদর্শনের ব্যবস্থা করেনি। কিন্তু সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে।

কেন্দ্র সরকার ভারতে এই তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। উচ্চ আদালত, কেন্দ্রের থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে।

এই বিতর্ক যখন চলছে সেই আবহেই বিবিসি-র দুই অফিসে আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠছে। ওয়াকিবহাল মহলের অনেকের মতে, গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্রই এর কারণ হতে পারে।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে বিবিসি’র অধিকাংশ কর্মচারীকেই অফিস ছাড়ার অনুমতি দেন আয়কর কর্তারা। কয়েকজনকে থেকে যেতে বলা হয়। সূত্রের খবর, আন্তর্জাতিক কর ও লেনদেন খতিয়ে দেখছে আয়কর দফতর। বিবিসি সূত্র দাবি করেছে, তারা আয়কর দফতরের সঙ্গে সব ধরনের সহযোগিতা করছে।

পারদের ওঠামানায় শিশুদের জ্বর-সর্দি বাড়ছে, ঠাঁই নেই অবস্থা বর্ধমান মেডিক্যালে


```