Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জল সরবরাহ বন্ধ হাওড়ার ১৪টি ওয়ার্ডে, পাইপ লাইন মেরামতের কাজ করবে পুরসভা

রবিবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা। ১২ ঘণ্টা পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভা এলাকার ১৪টি ওয়ার্ডে।

জল সরবরাহ বন্ধ হাওড়ার ১৪টি ওয়ার্ডে, পাইপ লাইন মেরামতের কাজ করবে পুরসভা

ফাইল ছবি।

শেষ আপডেট: 27 October 2024 07:56

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা। ১২ ঘণ্টা পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভা এলাকার ১৪টি ওয়ার্ডে।

ওয়ার্ডগুলি হল- ১ থেকে ৭ এবং ১০ থেকে ১৬ নম্বর। ১৪টি ওয়ার্ডই সালকিয়া নস্করপাড়া এলাকায়। পুরসভা সূত্রের খবর, জলের প্রধান পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়েছে। অবিলম্বে তা সংস্কার না করা হলে পানীয় জল সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে কারণেই সংশ্লিষ্ট এলাকায়জল সরবরাহ বন্ধ রেখে পাইপ লাইন মেরামতের কাজ করা হবে।

শনিবার এব্যাপারে সংশ্লিষ্ট এলাকায় বিজ্ঞপ্তি জারি করেছে পুরসভা। রবিবার সন্ধে থেকে আবার আগের মতো জল সরবরাহ করা হবে বলেও জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

যে ১৪টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে এমন বহু মানুষ আছেন যারা পুরসভার টাইম কল থেকে জল সংরক্ষণ করে সারাদিনের কাজকর্ম সারেন। ফলে আচমকা পুরসভার এহেন বিজ্ঞপ্তিতে এলাকার কয়েক হাজার মানুষ রবিবার সমস্যার সন্মুখীন হতে পারেন। যদিও পুরসভার তরফে জানানো হয়েছে, মানুষ যাতে আগে থেকে জল মজুত করে রাখতে পারেন সেকারণেই আগাম বিজ্ঞপ্তি।

এর আগে গত শনিবার যান্ত্রিক ত্রুটির কারণে নস্করপাড়া এলাকার ১ থেকে ৭ এবং ১০ থেকে ১৬ নম্বর ওয়ার্ডে সকাল থেকে সন্ধে পর্যন্ত পানীয় জলের সরবরাহ বন্ধ ছিল। সেই ত্রুটি খতিয়ে দেখতে গিয়ে পুরসভার কর্তারা দেখেন, জলের প্রধান পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল। তার জেরে তড়িঘড়ি এই পদক্ষেপ বলে পুরসভা সূত্রের দাবি। 


```