Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঘূর্ণিঝড় আসছে! বুথে মোমবাতি, টর্চ মজুত রাখতে বলল কমিশন

প্রথম পাঁচ দফা ভোটের চেয়ে এবারের ভোট কমিশনের কাছে বাড়তি চ্যালেঞ্জেরও। কারণ, ভোটের দুয়ারে কড়া নাড়ছে ঘূর্ণিঝড় রেমাল!

 ঘূর্ণিঝড় আসছে! বুথে মোমবাতি, টর্চ মজুত রাখতে বলল কমিশন

মোমবাতি, টর্চ মজুত রাখতে বলল কমিশন।

শেষ আপডেট: 24 May 2024 20:48

দ্য ওয়াল ব্য়ুরো: শনিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট। এ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল এবং বিষ্ণুপুরে ভোট হবে। 

প্রথম পাঁচ দফা ভোটের চেয়ে এবারের ভোট কমিশনের কাছে বাড়তি চ্যালেঞ্জেরও। কারণ, ভোটের দুয়ারে কড়া নাড়ছে ঘূর্ণিঝড় রেমাল!

শুক্রবার সন্ধেতেও এব্যাপারে কড়া সতর্কবার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১১০ কিমি। 

সেক্ষেত্রে ভোট চলাকালীন যদি কোনও বুথে লোডশেডিং হয়! এটাই বেশি ভাবাচ্ছে কমিশনকে। কারণ, এদফায় যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলির  অধিকাংশ বুথ গ্রামাঞ্চলে অবস্থিত। ফলে ঝড়-বৃষ্টি হলে  লোডশেডিংয়ের সম্ভাবনা প্রবল।

সূত্রের খবর, এ ব্যাপারে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলির নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে কমিশনের তরফে প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে

কী কী রয়েছে সেই তালিকায়? কমিশন সূত্রের খবর, যেখানে জেনারেটরের ব্যবস্থা করা সম্ভব, সেখানে সেই ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। যে সব এলাকার বুথে জেনারেটরের ব্যবস্থা করা সম্ভব নয়, সেখানে মোমবাতি, টর্চের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। উদ্দেশ্য একটাই, কোনও অবস্থায় যেন ভোট প্রক্রিয়া বিঘ্নিত না হয়। 

প্রসঙ্গত, গত ২০ মে পঞ্চম দফা ভোটে বৃষ্টির জেরে বনগাঁ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কিছু বুথে ভোট চলাকালীন লোডশেডিংয়ের ঘটনাও ঘটেছিল। তাতে সাময়িক বিশৃঙ্খলাও তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাই সব ধরনের ব্যবস্থা প্রস্তুত রাখছে কমিশন। 

অন্যদিকে এখনও পর্যন্ত সি ভিজিলে কমিশনের কাছে এখনও পর্যন্ত ৩৮ হাজার ৫৭৪টি অভিযোগ জমা পড়েছে। বাজেয়াপ্ত ফ্ল্যাগ-ফেস্টুনের সংখ্যা ১১ লক্ষ ২৭ হাজার ৫০৩টি। এছাড়়াও ৬৬২টি আগ্নেয়াস্ত্র, ৯৬৪টি কার্তুজ , ১ হাজার ৫৯৯টি বোমা এবং বাজেয়াপ্ত বারুদের পরিমাণ প্রায় ৮৪৫ কেজি।

নাকা তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত নগদ টাকা, মাদক-সহ অন্যান্য মিলিয়ে কমিশন মোট ৩৯৮ কোটি ৬৩ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে নগদ অর্থের পরিমাণ ৩২ কোটি ৫২ লক্ষ টাকা। গত ২৩ মে মালদহের কালিয়াচকের মোজাপুর সেতুতে নাকা চেকিংয়ের সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে কমিশন। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।


```