Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এক ফালি পাথুরে জমিতেই অবতরণ, দেখুন কী ভাবে কচ্ছের বানভাসিদের উদ্ধার করল বায়ুসেনার মিগ-১৭ হেলিকপ্টার

দ্য ওয়াল ব্যুরো: বন্যার জলে ভাসছে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ জেলা। ঘরছাড়া বহু মানুষ। বানভাসিদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছে বায়ুসেনা, নৌসেনা, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। রবিবার সন্ধে থেকে দফায় দফায় মিগ-১৭ হেলিকপ্টারে চাপিয়ে  ভুজ থেকে

এক ফালি পাথুরে জমিতেই অবতরণ, দেখুন কী ভাবে কচ্ছের বানভাসিদের উদ্ধার করল বায়ুসেনার মিগ-১৭ হেলিকপ্টার

শেষ আপডেট: 13 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বন্যার জলে ভাসছে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ জেলা। ঘরছাড়া বহু মানুষ। বানভাসিদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছে বায়ুসেনা, নৌসেনা, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। রবিবার সন্ধে থেকে দফায় দফায় মিগ-১৭ হেলিকপ্টারে চাপিয়ে  ভুজ থেকে উদ্ধার করা হয়েছে ১২৫ জনকে। অন্যদিকে, সৌরাষ্ট্র ও কচ্ছের নানা প্রান্ত থেকে জলবন্দি ১৭৬ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেছে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। গত এক সপ্তাহ ধরেই লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাট। কচ্ছ জেলার বহু গ্রাম বন্যার জলে বিপর্যস্ত। স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি।  রবিবার  ভুজের হাজিপুর দরগার কাছে জলবন্দি হয়ে পড়েন বহু মানুষ। রাজ্য প্রশাসনের তৎপরতায় তাঁদের উদ্ধারে নামে সাউথ-ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের (SWAG) বাহিনী। মিগ-১৭ হেলিপক্টারে চাপিয়ে তিন দফায় উদ্ধার করে নিয়ে আসা হয় অন্তত ১২৫ জনকে। বায়ুসেনা সূত্রে খবর, ওই এলাকা ভারত-পাকিস্তানের সীমান্ত লাগোয়া। অসংখ্য কারখানা রয়েছে ওই এলাকায়। সেই কারখানাগুলির কর্মচারী ও তাঁদের পরিবার জলবন্দি হয়েছিলেন দু'দিন ধরে। তাঁদের সকলকেই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বায়ুসেনার এক আধিকারিকের কথায়, বন্যার জলে ভেসে গিয়েছিল চারদিক। একফালি সরু পাথুরে জমিতেই ল্যান্ড করে বায়ুসেনার কপ্টার। ধীরে ধীরে মানুষজনকে তোলা হয় কপ্টারে। https://twitter.com/IAF_MCC/status/1160826598829916160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1160826598829916160&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fauto%2Fwatch-a-iaf-mi17-helicopter-land-on-narrow-stretch-of-road-to-save-125-lives-in-gujarat-2268637.html রাজ্য প্রশাসন জানিয়েছে, বন্যা দুর্গতদের জন্য অনেক ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় পেয়েছেন বহু মানুষ। উপকূলবর্তী এলাকাগুলি থেকে প্রায় ৬০০০ মানুষকে সরিয়ে নিয়ে গেছে নৌসেনা। দক্ষিণ গুজরাটের নভসারি ও জামনগর এখনও জলের তলায়। গত ৪ অগস্ট থেকে বায়ুসেনার কপ্টার সেখানে উদ্ধারকাজ শুরু করেছে। দু'টো মিগ-১৭ হেলিকপ্টার কাজ করছে জামনগরের কাছে পিট্টার ও জোদিয়া এলাকাতে। শিশু ও মহিলা-সহ সেখানে উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-cop-carries-2-children-for-1-5-km-in-waist-deep-floodwater-in-gujarat/

```