Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিশ্বে সবচেয়ে বেশি হিংস্রতার শিকার হয়েছি আমি, দাবি ট্রাম্প পত্নীর

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে হিংস্রতার শিকার না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার এক সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে আমেরিকার ফার্স্ট লেডি বলেন, পৃথি

বিশ্বে সবচেয়ে বেশি হিংস্রতার শিকার হয়েছি আমি, দাবি ট্রাম্প পত্নীর

শেষ আপডেট: 12 October 2018 09:07

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে হিংস্রতার শিকার না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার এক সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে আমেরিকার ফার্স্ট লেডি বলেন, পৃথিবীতে আমার মতো হিংস্রতার শিকার আর কেউ হয়নি। সাংবাদিক তখন প্রশ্ন করেন, সত্যিই কি আপনি বিশ্বে সবচেয়ে বেশি হিংস্রতার শিকার হয়েছেন? এবার নিজের বক্তব্য খানিক সংশোধন করে মেলানিয়া বলেন, বিশ্বে সবচেয়ে বেশি হিংস্রতার শিকার যারা হয়েছে, আমি তাদের একজন। শিশুদের ওপরে সামাজিক হিংসা কেমন প্রভাব ফেলে প্রশ্ন করলে তিনি বলেন, বাচ্চারা যখন বেড়ে ওঠে তাদের শেখানো উচিত, অপরের সঙ্গে কেমন আচরণ করতে হয়। অন্য একটি প্রসঙ্গে মেলানিয়া বলেন, আমার স্বামীর প্রশাসনে এমন অনেক লোক কাজ করে যাদের তিনি আদৌ বিশ্বাস করেন না। আমি তাঁকে পরামর্শ দিই, কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না।  যদিও এসম্পর্কে তিনি স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেন।

```