Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মেরামতির জেরে যানজট দ্বিতীয় হুগলি সেতুতে! ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: থরে থরে গাড়ি দাঁড়িয়ে দুই লেনেই গাড়ি। গোটা দ্বিতীয় হুগলি (2nd Hooghly Bridge) সেতু জুড়ে শুধুই গাড়ির মেলা । এক ইঞ্চিও এগোনোর উপায় ছিল নেই। যার জেরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে অফিস ফেরত মানুষদের। জানা গেছে রাস্

মেরামতির জেরে যানজট দ্বিতীয় হুগলি সেতুতে! ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

শেষ আপডেট: 27 September 2022 13:37

দ্য ওয়াল ব্যুরো: থরে থরে গাড়ি দাঁড়িয়ে দুই লেনেই গাড়ি। গোটা দ্বিতীয় হুগলি (2nd Hooghly Bridge) সেতু জুড়ে শুধুই গাড়ির মেলা । এক ইঞ্চিও এগোনোর উপায় ছিল নেই। যার জেরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে অফিস ফেরত মানুষদের।

জানা গেছে রাস্তায় মেরামতির কাজের জেরেই তৈরি হয়েছে এই বিশাল যানজট (Traffic Jam)। ধীরে ধীরে এগোচ্ছে গাড়ি। এই যানজটে দাঁড়িয়ে থাকা এক বাইক চালকের গলায় শোনা গেল, 'ধুর, রোজ রোজ এত জ্যাম পেরিয়ে যাওয়া সম্ভব নয়।' পাশের এক ব্যক্তি সেই সুরে গলা মিলিয়ে বলে উঠলেন, 'কী আর করবেন বলুন, রোজ অফিস থেকে বেরিয়ে এই পাঁচ মিনিটের রাস্তা পেরোতে ৪০-৫০ মিনিট লেগে যাচ্ছে।'

এ চিত্র শুধু হুগলি সেতুর নয়, সারা শহরে (Kolkata) নানা প্রান্তেই জ্যাম লেগে আছে। উত্তর-দক্ষিণ দুই কলকাতায় বিক্ষিপ্ত যানজটের চিত্র পাওয়া যাচ্ছে। একদিকে শ্যামবাজার-হাতিবাগান এলাকা তো অন্যদিকে গড়িয়াহাট চত্বরে চলছে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা। তার জেরেও যানজটের সৃষ্টি হচ্ছে।

পুজোর মুখে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের। পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি প্যান্ডেল ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে। ফলে সেইসব প্যান্ডেলে নেমেছে দর্শনার্থীদের ঢল। বিশেষত, শ্রীভূমির মণ্ডপ দেখতে এখন থেকেও মানুষ যেভাবে লাইন দিচ্ছেন, মনে করা হচ্ছে ষষ্ঠী থেকে সেই ভিড় কয়েক গুণ বাড়তে পারে।

পুজোয় পাল্টে যাচ্ছে মেট্রোর টোকেন, ব্র‌্যান্ডিংয়ে লক্ষ্মীলাভ


```