Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জলে বসন্তে ভাসল উদয়নারায়ণপুর, ফসলের ব্যাপক ক্ষতি

উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েত এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজার বিঘা জমির ফসল জলের তলায়। তবে বেশি ক্ষতির মুখে পড়েছে বলাইচক গ্রাম।

বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জলে বসন্তে ভাসল উদয়নারায়ণপুর, ফসলের ব্যাপক ক্ষতি

জলের তলায় আলু জমি

শেষ আপডেট: 25 February 2025 19:38

দেবাশিস গুছাইত, হাওড়া

ঝড়-জল নেই, বোরো চাষের  জন্য ডিভিসির ছাড়া জলে ভেসে গেল হাওড়ার উদয়নারায়ণপুর (Udynarayanpur)। বসন্তে অকাল বন্যা (Flood) পরিস্থিতি তৈরি হল হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের দুটি পঞ্চায়েতে।

বরো চাষের জন্য ডিভিসি (DVC) জল ছাড়ে। সেই জলে হুগলির বলাইচকে বাঁধ ভেঙে প্লাবিত হয় উদয়নারায়ণপুরের পাঁচারুল ও দেবীপুর দুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু কৃষি জমি। প্রায় হাজার বিঘা জমি এখন জলের তলায়। জলে ভাসল জমির ধান এবং আলু। এখন মাঠ থেকে আলু উঠছে। আচমকা জল ঢুকে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা (Farming)। উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েত এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজার বিঘা জমির ফসল জলের তলায়। তবে বেশি ক্ষতির মুখে পড়েছে বলাইচক গ্রাম।

বলাইচক সেবাশ্রমের সভাপতি রবিন মাঝি বলেন, "এই বিপদের জন্য কৃষকরা কেউ তৈরি ছিলেন না। এমনটা যে হতে পারে ভাবেননি কেউ। অনেকেই ঋণ নিয়ে চাষ করে ছিলেন। এখন সমস্ত ফসল জলের তলায়। অনেকে আলু তুলতে পারলেও জল লেগে যাওয়ায় সেই আলু নষ্ট হয়ে যাবে। কী করবেন, কী খাবেন, জানা নেই তাঁদের।"

গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় উদয়নারায়ণপুরে। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়। তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। সেই ক্ষত কাটিয়ে উঠে চাষ করেছিলেন তাঁরা। কৃষি জমি ফের প্লাবিত হয়ে যাওয়ায় এখন কপালে হাত তাঁদের।


```