Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

হাওড়ায় যেন রিয়েল এস্টেটের নবজাগরণ, নদীর ধারে খোলামেলা আবাসনে উন্নত জীবনযাপনের হাতছানি

হুগলি নদী হাওড়ার হৃদস্পন্দন। আর সেই নদীর ধারেই তৈরি হচ্ছে ইডেন রিয়্যালটি বা সোলারিস শালিমারের মতো নানা প্রকল্প। খোলা আকাশ, নির্মল বাতাসের সঙ্গেই মিলবে প্রাত্যহিক জীবনের যাবতীয় নাগরিক সুবিধা। 

হাওড়ায় যেন রিয়েল এস্টেটের নবজাগরণ, নদীর ধারে খোলামেলা আবাসনে উন্নত জীবনযাপনের হাতছানি

হাওড়ায় আবাসন বিপ্লব। ছবি: এআই দিয়ে তৈরি।

শেষ আপডেট: 3 July 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: শিল্প-ঐতিহ্য, নদীর কিনারা আর নাগরিক ছন্দ— এই তিনে মিলে গড়ে উঠেছে হাওড়া। হয়ে উঠেছে কলকাতার যমজ শহর। তবে এখন আর কেবল কলকাতার যমজ হিসেবে নয়, কলকাতার সমান সম্ভাবনাময় আবাসন কেন্দ্র হিসেবে পরিচিত তৈরি হয়েছে তার। পরিকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধার সম্প্রসারণ এবং স্মার্ট পরিকল্পনার হাত ধরে হাওড়া যেন সাজছে এক নতুন রূপে।

যোগাযোগের দিক থেকে এক নম্বর

কলকাতার ফোরশোর রোড থেকে ডানকুনিকে যুক্ত করতে যে নতুন উড়ালপুল তৈরি হচ্ছে, তা হাওড়ার যোগাযোগ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পালাবদল আনতে চলেছে। সোলারিস শালিমারের নতুন প্রকল্প থেকে এই ব্রিজ মাত্র দেড়শো মিটার দূরে। এটিই ভবিষ্যতে দক্ষিণ হাওড়া, ডানকুনি এবং কলকাতার মধ্যে দ্রুত যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠবে।

যত দিন এগোচ্ছে, ভিড় বাড়ছে, কলকাতার রিয়েল এস্টেটগুলিও ততই ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে। ব্যয়বহুল তো বটেই।  কিন্তু হাওড়ার ক্ষেত্রে এখনও মিলছে অনেকটাই খোলামেলা পরিসর, তুলনায় সাশ্রয়ী মূল্যে আবাসনের সুযোগ এবং রাস্তাঘাটের কম ট্রাফিক। হাওড়া ব্রিজ তো বটেই সেই সঙ্গে সম্প্রসারিত মেট্রো রুটের মাধ্যমে সমস্ত জায়গায় পৌঁছনোই এখন অনেক সহজ।

Howrah

শহরের ভিড়ের বাইরে উন্নত যাপন

হুগলি নদী হাওড়ার হৃদস্পন্দন। আর সেই নদীর ধারেই তৈরি হচ্ছে ইডেন রিয়্যালটি বা সোলারিস শালিমারের মতো নানা প্রকল্প। খোলা আকাশ, নির্মল বাতাসের সঙ্গেই মিলবে প্রাত্যহিক জীবনের যাবতীয় নাগরিক সুবিধা। অর্থাৎ উন্নত জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন, তার সবই একসঙ্গে দিতে পারে এইসব আবাসন। এই কারণেই শালিমার অঞ্চল এখন হাওড়ার প্রিমিয়াম রিয়েল এস্টেট করিডর হিসেবেই গণ্য হয়।

হাওড়ার এই রূপান্তর শুধু ইঁট-কাঠ-সিমেন্টে সীমাবদ্ধ নয়। আধুনিক রিটেল হাব, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার পরিকাঠামোও তৈরি হচ্ছে দ্রুত হারে। হাওড়া হয়ে উঠছে এক স্বনির্ভর, ভারসাম্যপূর্ণ নগর-পরিবেশ।

Howrah

পুরনো ও নতুনের যুগলবন্দি

এই শহরের সবচেয়ে বড় সম্পদ, এর চরিত্র। একদিকে যেমন রয়েছে ঐতিহ্যবাহী স্থাপত্য আর ইতিহাস, অন্যদিকে গড়ে উঠছে আধুনিক হাউসিং কমপ্লেক্স, মেট্রো স্টেশন, নতুন রাস্তা ও নাগরিক সুযোগ-সুবিধা। হাওড়া হচ্ছে এমন এক জায়গা, যেখানে ইতিহাস আর আধুনিকতা পাশাপাশি পথ হাঁটে।

সব মিলিয়ে এই নতুন হাওড়া যেন প্রাকৃতিক সৌন্দর্য আর নাগরিক আধুনিকতার চমৎকার সমন্বয় হয়ে উঠছে। সেইসঙ্গে নতুন উড়ালপুলের ঘনিষ্ঠ সংযোগ, সব মিলে এটি ভবিষ্যতের হাওড়ার অন্যতম আবাসনের হটস্পট।

আজই খোঁজ নিন আবাসনের সুযোগ-সুবিধা সম্পর্কে, কারণ হাওড়ার আগামী সম্ভাবনার ঠিকানা মিলবে এখানেই।


```