Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বেলুড় মঠে সাড়ম্বরে সম্পন্ন মহাষ্টমীর কুমারী পূজা, অগণিত ভক্তের আনাগোনায় হল উমার আরাধনা

প্রতি মহাষ্টমীর সকালে অল্পবয়সি এক বালিকাকে দেবীরূপে পূজা করার প্রথা মেনে আসা হচ্ছে। মা সারদার অনুমতিতে শুরু হওয়া এই প্রথা আজও অব্যাহত। 

বেলুড় মঠে সাড়ম্বরে সম্পন্ন মহাষ্টমীর কুমারী পূজা, অগণিত ভক্তের আনাগোনায় হল উমার আরাধনা

বেলুড় মঠের কুমারী পূজা। ছবি - বেলুড় মঠের অফিসিয়াল ওয়েবসাইট

শেষ আপডেট: 30 September 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: মহাঅষ্টমীর পুণ্যতিথিতে বেলুড় মঠের বিশেষ আকর্ষণ কুমারী পূজা। মঙ্গলবার প্রথা মেনে যথাসময়ে অনুষ্ঠিত হল উমারূপে আরাধনা। ভোর ৫টা ৪০ মিনিটে পূজারম্ভ, তারপর সকাল ৯টায় কুমারী পূজার অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে এই আচার চালু করেছিলেন। তখন থেকে প্রতি মহাষ্টমীর সকালে অল্পবয়সি এক বালিকাকে দেবীরূপে পূজা করার প্রথা মেনে আসা হচ্ছে। ধর্মবিশ্বাস অনুযায়ী, ১ থেকে ১৬ বছরের মধ্যে কুমারীরা নেতিবাচক শক্তির ঊর্ধ্বে থাকে এবং তাদের মধ্যে মাতৃভাবনা প্রকাশ পায়। এবছরও কুমারীকে উমারূপে পূজা করা হয়েছে।

এদিন মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। মূল মন্দিরের পাশে অস্থায়ী দুর্গামণ্ডপে মহারাজদের সঙ্গে অগণিত মানুষ সরাসরি কুমারী পূজা দর্শন করেন। প্রাঙ্গণে বসার আলাদা ব্যবস্থা করা হয়, এছাড়াও জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠান সম্প্রচার করা হয়, যাতে ভিড় সহজে নিয়ন্ত্রণ করা যায়। যাঁরা মঠে উপস্থিত হতে পারেননি, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠান সরাসরি দেখতে পেয়েছেন।

কুমারী পূজার পাশাপাশি সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট থেকে ৬টা ৩১ মিনিট পর্যন্ত সন্ধিপূজার আয়োজন করা হয়েছে। প্রথামতো বেলুড় মঠে কোনও পশুবলি হয় না। ভক্তদের জন্য এবারও খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে, প্রায় ৩০ হাজার মানুষের জন্য রান্না করা হয়েছে।

মা সারদার অনুমতিতে শুরু হওয়া এই প্রথা আজও অব্যাহত। মহাষ্টমীর দিন বেলুড় মঠে ভক্তদের অগণিত সমাগম তার এক জীবন্ত সাক্ষী হিসেবে ধরা দেয়।


```