জানা গিয়েছে বিপন্নপাড়ায় (Bipanna Para) একটি গোডাউনে কারখানার কর্মী যখন রান্না করছিলেন সেই সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়।

কারখানায় আগুন
শেষ আপডেট: 17 July 2025 23:55
দ্য ওয়াল ব্যুরো: কয়েকমাসের ব্যবধানে আবার হাওড়া ডোমজুরের (Howrah) একটি কারখানায় আগুন (Fire) লাগল। জানা গিয়েছে বিপন্নপাড়ায় (Bipanna Para) একটি গোডাউনে কারখানার কর্মী যখন রান্না করছিলেন সেই সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়।
ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এখনও অবধি হতাহতের কোনও খবর নেই। তবে আগুনে প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই কারখানার গোডাউন। দমকলের কর্মীদের পাশাপাশি আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
চলতি বছরের এপ্রিলে এই ডোমজুড়েরই উত্তর ঝাপড়দহ এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়ায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দ্রুত বেগে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। কিন্তু আগুন এবং ধোঁয়ার ব্যাপ্তি যে ভাবে বাড়ে, তাতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের।
সপ্তাহ খানেক আগে বারাসতের এক কারখানাতেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার বিকেলের পর ওই কারখানায় আগুন লাগার ঘটনা নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই, যে আগুন নিয়ন্ত্রণে আনতে নাস্তানাবুদ হতে হয় দমকলকর্মীদের। সে সময় এক জন দমকলকর্মী অসুস্থও হয়ে পড়েন। এরই মধ্যে কয়েকদিনের ব্যবধানে ফের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটল।