Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুর্নীতির দায়ে চাকরি খোওয়ানো সিরাজুলই সরকারের বিশেষ পদে! এফআইআর এর নির্দেশ কোর্টের

নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আগেই আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম।

দুর্নীতির দায়ে চাকরি খোওয়ানো সিরাজুলই সরকারের বিশেষ পদে! এফআইআর এর নির্দেশ কোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 March 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption Case) যুক্ত থাকার অভিযোগে আগেই আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম। এহেন অভিযুক্তকেই জেলা শিক্ষা দফতরের বিশেষ পদে কীভাবে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

অবিলম্বে তৃণমূলের অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 

আদালত সূত্রের খবর, ২০১১ সালে সেকেন্ডারি এডুকেশনের নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় সিরাজুল ইসলামের। সেই সময় কলকাতা হাইকোর্ট একটি কমিটি তৈরি করে দিয়েছিল। এবং সেই কমিটি জানাই সিরাজুল ইসলাম ওই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং দুর্নীতি করেই তিনি চাকরি পেয়েছেন। এর পরই কলকাতা হাইকোর্টের নির্দেশে তার চাকরি বাতিল করা হয়।

অভিযোগ, হাওড়া তৃণমূল শিক্ষা বন্ধু সেলের প্রভাবশালী এই নেতাকে এরপর বিশেষ পদে বসিয়েছিল রাজ্য। অভিযোগ, শিক্ষা দফতরের বিশেষ পদে বসেও বিস্তর দুর্নীতি করেন সিরাজুল। এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলাও দায়ের হয়। ওই মামলার সূত্র ধরেই এবার অভিযুক্ত নেতার বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিল আদালত।

একই সঙ্গে দুর্নীতির দায়ে চাকরি খোওয়ানো একজন নেতা কীভাবে সরকারের বিশেষ পদে নিযুক্ত হলেন, সেই প্রশ্নও তুলেছে আদালত। 


```