Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মিষ্টিতেও দোলের রঙ, দুদিনের উৎসবে মেতে উঠল বর্ধমান

রঙের উৎসবে সব কিছুই রঙিন। তাই রঙ লেগেছে মিষ্টির গায়েও।

মিষ্টিতেও দোলের রঙ, দুদিনের উৎসবে মেতে উঠল বর্ধমান

রঙিন মিষ্টি

শেষ আপডেট: 13 March 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হোলি মানেই রঙের উৎসব। বর্ধমানের দোল আবার দু'দিনের। প্রথমদিন দেবতাদের জন্য। দ্বিতীয় দিন আমজনতার হোলি। রঙের উৎসবে সব কিছুই রঙিন। তাই রঙ লেগেছে মিষ্টির গায়েও।

হোলি উৎসবকে কেন্দ্র করে রঙবাহারি মিষ্টি তৈরি হয়েছে বর্ধমানে। বিসি রোডের শতাব্দী প্রাচীন এক মিষ্টির দোকানে দেখা মিলছে রঙ্গিলা রসগোল্লা, রঙ্গিলা সন্দেশ সহ একাধিক রঙীন মিষ্টির। এছাড়া নানা রঙের রসগোল্লা,সন্দেশ তো আছেই। 

যেহেতু  বর্ধমান শহরে দু'দিনের দোল উৎসব পালন হয়। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন মিষ্টান্ন  ব্যবসায়ীরা। মিষ্টির দোকানের মালিক সৌমেন দাস বলেন, "যে কোনও কিছু শুভতেই মিষ্টিমুখের প্রচলন আছে। এই রঙিন মিষ্টি ক্রেতাদের যথেষ্ট আকর্ষণ করবে।" ক্রেতারাও ভালভাবেই নিচ্ছেন এই রঙ-বাহারি মিষ্টিকে। মিষ্টিমুখ ছাড়া উৎসব পালন হয় না। তার উপর রঙ-বাহারি মিষ্টি বাড়তি পাওনা বলে জানাচ্ছেন ক্রেতারা।

শহরের বড়নীলপুরের বাসিন্দা তমাল ঘোষ বলেন, "বর্ধমানের মিষ্টি মানেই তো একটু আলাদা। স্বাদ বা অন্য কিছু যাই বলুন। রসগোল্লা রঙিন, উৎসবও রঙিন। তাই দু'দিন শহরের মিষ্টিও রঙিন হবে।" একই কথা বলেন, বীরহাটার বাসিন্দা অশোক হাজরা। তিনি বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে সবই বদল হয়। তাই হোলিতে মিষ্টি রঙ বদল হয়েছে। ভালোই তো লাগছে।"


```