Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গান্ধীজির আদলে অসুর! হিন্দু মহাসভার পুজো নিয়ে মামলার পর রাতারাতি বদলাল অসুরের চেহারা

দ্য ওয়াল ব্যুরো: মাথা জোড়া টাক, পরণে খাটো ধুতি, চোখে চশমা। চেহারা দেখলে যে কারওরই মনে হতে বাধ্য, 'ইনি তো গান্ধীজি (Gandhi ji)।' সেই গান্ধীজিই নাকি অসুর (asur)। তাঁর বুকে ত্রিশূল বিঁধিয়েই অসুর দমন করছেন দেবী দুর্গা। খাস কলকাতার বুকে এমন দুর

গান্ধীজির আদলে অসুর! হিন্দু মহাসভার পুজো নিয়ে মামলার পর রাতারাতি বদলাল অসুরের চেহারা

শেষ আপডেট: 3 October 2022 04:23

দ্য ওয়াল ব্যুরো: মাথা জোড়া টাক, পরণে খাটো ধুতি, চোখে চশমা। চেহারা দেখলে যে কারওরই মনে হতে বাধ্য, 'ইনি তো গান্ধীজি (Gandhi ji)।' সেই গান্ধীজিই নাকি অসুর (asur)। তাঁর বুকে ত্রিশূল বিঁধিয়েই অসুর দমন করছেন দেবী দুর্গা। খাস কলকাতার বুকে এমন দুর্গাপুজো (durga puja) করে তীব্র বিতর্কে জড়িয়েছে হিন্দু মহাসভা (Hindu Mahasabha)।

কলকাতায় (Kolkata) এই বছরই প্রথম বার দুর্গাপুজো করা হচ্ছে হিন্দু মহাসভার তরফে। কসবার রুবি কানেক্টরের কাছে সেই পুজোয় এবার অসুর রূপে দেখা গেল 'মহাত্মা গান্ধী'কে। সপ্তমীর রাতে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবার পর প্রবল বিতর্ক সৃষ্টি হয়। যদিও বিতর্কের মুখেও অনড় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি সুন্দরগিরি মহারাজ। তাঁর দাবি, 'আমরা সবাই জানি যে রাজা উলঙ্গ। কিন্তু কেউ এতদিন বলতে সাহস পাচ্ছিল না। এতদিন যে গান্ধী ভজনা হচ্ছিল, সে কোন গান্ধী? সেই গান্ধী কি আদৌ মহাত্মা হতে পারে? আমরা হিন্দুরা যতটা না ধার্মিক, তার চেয়ে বেশি দার্শনিক। অতএব আমার মনে হয়, যদি মূর্তির আদল এমনটা হয়েও গিয়ে থাকে, তাহলে সঠিক হয়েছে।'

ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই ধরনের ঘটনা ঘটিয়েছে যারা, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা উচিত, দাবি অধীরের। ঘটনায় অবাক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই ধরনের ঘটনা ভাবাই যায় না, দাবি তাঁর।

অন্যদিকে মহাত্মা গান্ধীর আদলে অসুরের মূর্তি গড়ার নিন্দা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। 'গান্ধীজী ভারত মায়ের শ্রেষ্ঠতম সন্তানদের মধ্যে একজন, তাঁকে এভাবে দেখানো ঠিক নয়,' জানিয়েছেন সুকান্ত মজুমদার।

এই ঘটনায় সপ্তমীর রাতেই টিটাগড় থানায় মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সদস্য কৌস্তভ বাগচী। তারপর চাপের মুখে সপ্তমীতেই রাতারাতি বদলে দেওয়া হয় অসুরের চেহারা। চশমা খুলে লাগিয়ে দেওয়া হয় গোঁফ। মাথায় একটি পরচুলাও পরানো হয়। এই পুজোর মূল উদ্যোক্তা হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, রাতেই তাঁদের কাছে এই বিষয়ে ফোন এসেছিল। 'উপর মহল'-এর চাপেই যে অসুরের চেহারা বদলে দেওয়া হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন তাঁরা।

কসবা থানা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে উদ্যোক্তাদের বিরুদ্ধে। পুজোটির অনুমতি নেই। ২৮ সেপ্টেম্বর কসবা থানায় অনুমতি চেয়ে দরখাস্ত জমা করেন উদ্যোক্তারা। অনুমতি মেলেনি। ফোরাম ফর দুর্গোৎসবের সদস্য নয় এই পুজো। তিন চারদিনের আগে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়।

প্রসঙ্গত, হিন্দু মহাসভা বরাবরই গান্ধীজীর আদর্শের বিরোধী। এর আগেও একাধিকবার জাতির জনককে মানুষের কাছে 'ভিলেন' প্রতিপন্ন করার চেষ্টা করেছে তারা। গান্ধীজীর হত্যাকারী নাথুরাম গডসেকে 'দেশপ্রেমী' হিসেবে তুলে ধরে তাঁর মৃত্যুদিবসকে বলিদান দিবস হিসেবে পালন করে হিন্দু মহাসভা।

টুইন টাওয়ারের পর সন্তোষ মিত্র স্কোয়ার, ভিড়ের চাপে বন্ধ ‘লালকেল্লা’র লাইট অ্যান্ড সাউন্ড


```