Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অতি ভারী বৃষ্টি, সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা মুম্বইতে

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের মুম্বই, রত্নগিরি ও রায়গড়ের জন্য রেড অ্যালার্ট জারি করল স্থানীয় আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় পালঘর, মুম্বই, থানে ও রায়গড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে আইএমডি থেকে বলা হয়েছিল, মুম্

অতি ভারী বৃষ্টি, সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা মুম্বইতে

শেষ আপডেট: 4 July 2020 06:41

দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের মুম্বই, রত্নগিরি ও রায়গড়ের জন্য রেড অ্যালার্ট জারি করল স্থানীয় আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় পালঘর, মুম্বই, থানে ও রায়গড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে আইএমডি থেকে বলা হয়েছিল, মুম্বই ও তাঁর আশপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। ইতিমধ্যেই মুম্বইয়ের মেরিন ড্রাইভে সমুদ্রের বিশাল উঁচু ঢেউ ধাক্কা দিয়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শহরবাসীকে বলা হয়েছে, কেউ সমুদ্রের ধারে যাবেন না। শুক্রবার রাতে আইএমডি-র এক অফিসার বলেন, ৪ জুলাই পালঘর, মুম্বই, থানে ও রায়গড় জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শহরবাসীকে সতর্ক করে বলা হয়েছে, দুর্যোগের সময় কী করা উচিত এবং কী করা উচিত নয়। https://twitter.com/ANI/status/1279291424585011203 শুক্রবার এই মরসুমের প্রথম ভারী বৃষ্টিপাত হয়েছে মুম্বইতে। এদিন দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় ২২ সেন্টিমিটার বৃষ্টি হয়। তাঁর মধ্যে তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫ সেন্টিমিটার। শনিবার মুম্বই পুলিশ থেকে শহরবাসীকে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। সিটি পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, প্রত্যেক শহরবাসীকে অনুরোধ করা হচ্ছে, ঘরে থাকুন। অকারণে বাইরে বেরোবেন না। যদি বেরোতেই হয়, যথেষ্ট সতর্কতা নিয়ে বেরোন। https://twitter.com/mybmc/status/1278705809736609792 প্রায় প্রতি বছর বর্ষায় মুম্বই শহরের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হয় পথঘাট। শরতলির ট্রেন চলাচলও বিঘ্নিত হয়। এমনকি প্রাণহানিও ঘটে।

```