হিরো আলম গাইলেন 'মানিকে মাগে হিথে', তুমুল ভাইরাল ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: হিরো আলমের (Hero Alam) গান নিয়ে চর্চা লেগেই আছে। কেউ পছন্দ করে আবার কারোর কাছে সমালোচিত। কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে তাঁর। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা লেগেই আছে। এবার সেই তালিকায় জায়গা নিল তাঁর নিজস্ব ঢঙে গাওয়া '
শেষ আপডেট: 5 September 2021 17:02
দ্য ওয়াল ব্যুরো: হিরো আলমের (Hero Alam) গান নিয়ে চর্চা লেগেই আছে। কেউ পছন্দ করে আবার কারোর কাছে সমালোচিত। কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে তাঁর। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা লেগেই আছে। এবার সেই তালিকায় জায়গা নিল তাঁর নিজস্ব ঢঙে গাওয়া 'মানিকে মাগে মিথে'।
সিংহলী ভাষার এই গানটি এমনিতেই বিশাল জনপ্রিয়। গানটি প্রথমে গেয়েছেন শ্রীলংকার র্যাপার সথিশন রথনায়কা। পরে শ্রীলঙ্কান তরুণী ইউটিউবার ইয়োহানি ডি সিলভা এই গানটি কভার করেছেন। তাঁর গাওয়া এই গানের অনুরাগী বহু নেটিজেন। এই গান আবার অনেকেই গেয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দিয়ে প্রশংসাও পেয়েছেন। কেউ গানটি নিজের মতো করে গেয়েছেন আবার কেউ অপরিবর্তিত ভার্সনেই গেয়েছেন। আর এবার সেই তালিকায় নাম লিখে সংবাদের শিরোনামে উঠে এলেন বাংলাদেশের হিরো আলম।
আরও পড়ুনঃ
‘প্রত্যেক দিন হার্ট অ্যাটাক হওয়ার চেয়ে একবার হওয়া ভালো’
শনিবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। একদিন যেতে না যেতেই হিরো আলমের গলার এই গান ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। যেমন প্রশংসা পেয়েছেন অনেকের থেকে আবার সামালোচনাও কুড়িয়েছেন। তবে সিংহলী ভাষার এই গানের বাংলা ভার্সন মন কেড়েছে অনেকেরই।
নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, মিষ্টি চেহারার এক তরুণী মাইক্রোফোনের সামনে গান গাইছেন। গভীর চাহনি আর প্রাণ উজাড় করা হাসিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি। ইতিমধ্যে সিংহলী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে।
রইল হিরো আলমের গাওয়া গানের ভিডিওর লিংক
[embed]https://youtu.be/cHnmWSOPfHE[/embed]