Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বৃহস্পতিবার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের উদ্বোধন করবেন মোদী, এখনই শুরু হবে না কাজ

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির প্রাণকেন্দ্রে ইন্ডিয়া গেট এলাকায় বৃহস্পতিবার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের প্রতীকি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই প্রকল্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পরিবেশবাদীরা। তার নিষ্পত্তি না হওয়া পর্

বৃহস্পতিবার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের উদ্বোধন করবেন মোদী, এখনই শুরু হবে না কাজ

শেষ আপডেট: 10 December 2020 06:33

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির প্রাণকেন্দ্রে ইন্ডিয়া গেট এলাকায় বৃহস্পতিবার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের প্রতীকি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই প্রকল্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পরিবেশবাদীরা। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকল্পে নির্মাণের কাজ শুরু করা যাবে না। সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টে মোট খরচ হবে ২০ হাজার কোটি টাকা। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট অবধি তিন কিলোমিটার জায়গা জুড়ে বেশ কয়েকটি নতুন ভবন তৈরি হবে। তার মধ্যে রয়েছে সংসদ ভবন। নতুন সংসদ ভবনের ভূমি পূজন হবে এদিন বেলা ১২ টা বেজে ৫৫ মিনিটে। ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বেলা একটায়। প্রধানমন্ত্রী ভাষণ দেবেন দুপুর দু'টো বেজে ১৫ মিনিটে। নতুন সংসদ ভবনের আয়তন হবে ৬৪ হাজার ৫০০ বর্গ মিটার। তার জন্য খরচ হবে ৯৭১ কোটি টাকা। ২০২২ সালের ১৫ অগাস্ট, ৭৫ তম স্বাধীনতা দিবসে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হবে। নতুন সংসদ ভবনে একসঙ্গে ৮৮৮ জন লোকসভা সদস্য বসতে পারবেন। সংসদের যৌথ অধিবেশনে বসতে পারবেন ১২২৪ জন সাংসদ। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন। আগামী দিনে লোকসভা ও রাজ্যসভা, সংসদের দুই কক্ষেরই সদস্য সংখ্যা বাড়বে। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩। রাজ্যসভায় আছেন ২৪৫ জন সাংসদ। নতুন সংসদ ভবনটি হবে  ত্রিকোণাকৃতি। বর্তমান সংসদ ভবনের কাছেই তা তৈরি হবে। সরকার জানিয়েছে, পার্লামেন্ট হাউস এস্টেটের প্লট নাম্বার ১১৮-তে নতুন ভবনটি গড়ে উঠবে। প্রত্যেক এমপিকে অফিসের কাজকর্ম চালানোর জন্য ৪০ বর্গ মিটার করে জায়গা দেওয়া হবে। বর্তমান সংসদ ভবনটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। তাঁর আকৃতি গোলাকার। ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য ভবনগুলির মধ্যে পার্লামেন্ট ভবন অন্যতম। এই ভবনটিও মেরামত করা হবে। তারপর তা ব্যবহৃত হবে অন্য কাজে। ১৯২১ সালে বর্তমান পার্লামেন্ট ভবন নির্মাণের কাজ শুরু হয়। তা সম্পূর্ণ হতে লাগে ছ'বছর। ১৯৫৬ সালে তাতে দু'টি তলা নির্মাণ করা হয়। চলতি বছরের শুরুতে সরকার জানায়, বর্তমান সংসদ ভবনটি অতি ব্যবহারে জীর্ণ হয়ে পড়েছে। গত সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, আপাতত সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টে কোনও ভাঙচুর, গাছ কাটা বা নির্মাণ করা যাবে না। ওই প্রকল্পে 'তাড়াহুড়ো' করার জন্য সরকারকে তিরস্কার করে শীর্ষ আদালত।

```