Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর?

দিল্লি আদালতে অ্যাকশন থ্রিলার, গ্যাংস্টারদের যুদ্ধ, পাল্টা গুলি, খুন, রক্ত...

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন বলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমা। দুই গ্যাংস্টার দলের লড়াই, ঠাঁই ঠাঁই গুলির আওয়াজ... আর্তনাদ-আতঙ্ক-দৌড়োদৌড়ি...শেষে খুন। পরিকল্পনাটা আগে থেকেই ছকে রাখা হয়েছিল। পুলিশি ঘেরাটোপে থাকা দিল্লির কুখ্যাত গ্যাংস্টারকে (J

দিল্লি আদালতে অ্যাকশন থ্রিলার, গ্যাংস্টারদের যুদ্ধ, পাল্টা গুলি, খুন, রক্ত...

শেষ আপডেট: 24 September 2021 11:00

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন বলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমা। দুই গ্যাংস্টার দলের লড়াই, ঠাঁই ঠাঁই গুলির আওয়াজ... আর্তনাদ-আতঙ্ক-দৌড়োদৌড়ি...শেষে খুন। পরিকল্পনাটা আগে থেকেই ছকে রাখা হয়েছিল। পুলিশি ঘেরাটোপে থাকা দিল্লির কুখ্যাত গ্যাংস্টারকে (Jitendra Gogi) সহজে নাগালে পাওয়া যাবে না। অতএব উপায়, ছদ্মবেশ। আইনজীবীর পোশাকে চুপি চুপি আদালতের আনাচ কানাচে লুকিয়েছিল বিরোধী গ্যাংস্টার দলের গুন্ডারা। সুযোগ মিলতেই ‘অ্যাকশন’! তখন শুক্রবারের বেলা। দিল্লির রোহিনী কোর্ট চত্বর সরগরম। কুখ্যাত গ্যাংস্টারের খুনের মামলার শুনানি। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে আনা হয়েছে দিল্লির একসময়ের ত্রাস জিতেন্দ্র গোগীকে। অপরাধ জগতের মাস্টারমাইন্ড গোগী। জেলে বসেও অপরাধের জাল বিস্তার করে। তাকে নিয়ে তটস্থ দুঁদে পুলিশকর্তারাও। শেষ রক্ষা কিন্তু হল না। https://twitter.com/ANI/status/1441324350880174083 রোহিনী কোর্টের ২০৬ নম্বর রুমে গোগীকে নিরাপদে ঢোকানো গিয়েছিল। বিচারকের সামনে হাজির করা অবধি সব ঠিক ছিল। তারপরেই গোটা চিত্রনাট্যটা বদলে গেল। আচমকাই দুই আইনজীবী সামনে এসে দাঁড়ালেন। পোশাকের আড়াল থেকে বেরিয়ে এল পিস্তল। তার পরেই কান ফাটানো আওয়াজ। একদম সামনে থেকে গুলিতে ঝাঁঝরা হয়ে গেল জিতেন্দ্র গোগী। পুলিশ কর্তাদের বিস্ফারিত চোখের সামনে রক্তাক্ত লুটিয়ে পড়ল আদালতের মেঝেতে। সম্বিত ফিরতে পাল্টা আক্রমণ চালায় পুলিশও। আইনজীবীর পোশাক ছেড়ে অপরাধীরা তখন স্বমহিমায়। গুলির পর গুলি চলছে আদালত চত্বরে। ভয়ে, আতঙ্কে ছুটোছুটি করছেন লোকজন। পাল্টা গুলি চালাচ্ছে পুলিশও। ততক্ষণে ঘটনাস্থলে চলে এসেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসাররা। রীতিমতো গুলিযুদ্ধ শুরু হয়ে গেছে। থামের আড়াল থেকে কখনও পুলিশ বন্দুক উঁচিয়ে গুলি ছুড়ছে, আবার কখনও বিপরীত দিক থেকে আক্রমণ শানাচ্ছে গুন্ডারা। পুলিশ জানিয়েছে, ৩৫-৪০ রাউন্ড গুলি চলেছে। গোগী সহ মোট চারজন গুলিবিদ্ধ। মনে করা হচ্ছে তিল্লু তাজপুরিয়া গ্যাং এই হামলার মূলে আছে। দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেছেন, দিল্লি ইউনিভার্সিটির টপার ছিল জিতেন্দ্র গোগী। বছর দুই আগে দিল্লি ও তার আশপাশের এলাকায় খুন, জখম, অপহরণ, তোলাবাজির পান্ডা হয়ে ওঠে। পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়। ২০১০ সালে বাবার মৃত্যু পরে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েছিল জিতেন্দ্র গোগী। ওই বছরই সেপ্টেম্বরে প্রবীন নামে এক যুবককে খুন করে। দিল্লি ইউনিভার্সিটিতে হামলা চালানোর অভিযোগও উঠেছিল গোগী ও তার দলবলের বিরুদ্ধে। পরের বছর আরও দুটি খুন করে জেলে যায় গোগী। এখনও অবধি ১৯টি খুন, তোলাবাজি, অপহরণ, ডাকাতি সহ একাধিক অপরাধমূলক ঘটনায় নাম জড়িয়েছে জিতেন্দ্র গোগীর। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলাও চলছিল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```