Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Cyber Fraud: কলকাতা থেকে বিদেশিদের কোটি কোটি টাকা আত্মসাৎ! গ্রেফতার ১৬

পুলিশের দাবি, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, সাইবার জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই দুটি কল সেন্টারের বিরুদ্ধে।

Cyber Fraud: কলকাতা থেকে বিদেশিদের কোটি কোটি টাকা আত্মসাৎ! গ্রেফতার ১৬

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 April 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি কল সেন্টারের আড়ালে চলছে সাইবার প্রতারণা (Cyber Fraud)। হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। গোপন সূত্রের খবর পেয়ে, শহর কলকাতায় মধ্যে থেকে এরকমই দুটি কলসেন্টারের হদিশ পেল কলকাতা পুলিশ (Kolkata Polic)।

ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একাধিক ফোন, ল্যাপটপ এবং অন্যান্য হার্ডওয়্যার বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, সাইবার জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই দুটি কল সেন্টারের বিরুদ্ধে।

গোপন সূত্রে কলকাতা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে লেক থানা এলাকার সেলিমপুরে এবং বেহালা থানা এলাকার রায়বাহাদুর রোডে দুটি কল সেন্টারের আড়ালে চলছে সাইবার প্রতারণা। এরপরই ওই দুটি কল সেন্টারে হানা দিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা আত্মসাৎ করা টাকা কোথায় রেখেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "সাইবার জালিয়াতির অভিযোগের তদন্তে নেমে দুটি কল সেন্টার থেকে ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে।" 


```