Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অমিত শাহের সফরের আগেই উত্তপ্ত উপত্যকা, পুলওয়ামায় শুরু এনকাউন্টার, ঘেরাও তিন জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার থেকেই দু'দিনের কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফর ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনী উপত্যকায়। তারই মাঝে পুলওয়ামায় নতুন করে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হলো। এখনও অবধি তিন জঙ্গিকে কোণঠাসা

অমিত শাহের সফরের আগেই উত্তপ্ত উপত্যকা, পুলওয়ামায় শুরু এনকাউন্টার, ঘেরাও তিন জঙ্গি

শেষ আপডেট: 25 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার থেকেই দু'দিনের কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফর ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনী উপত্যকায়। তারই মাঝে পুলওয়ামায় নতুন করে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হলো। এখনও অবধি তিন জঙ্গিকে কোণঠাসা করা গেছে বলে সেনা সূত্রে খবর। এ দিন ভোর থেকেই পুলওয়ামার ত্রালের নাগবাল জঙ্গলে জঙ্গি নিধন অভিযানে নামে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন টিম। সেনা সূত্রে খবর, নিজেদের গোপন ডেরা থেকে সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও।  এনকাউন্টারে এখনও অবধি তিন জঙ্গিকে ঘেরাও করেছে সেনা। চলছে গুলির লড়াই। ত্রালের ঘনবসতিপূর্ণ এলাকায় শুরু হয়ছে সেনা টহলদারি। নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। লোকসভা নির্বাচনে জিতে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন অমিত শাহ। এ দিন শ্রীনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে উচ্চ পর্যায়ের নিরাপত্তা। রাজ্যপাল সত্য পাল মালিকের সঙ্গে দেখা করে তিনি আলোচনা করবেন জম্মু-কাশ্মীরের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।  তা ছাড়া সিআরপিএফ, বিএসএফ, রাজ্য পুলিশের সঙ্গে একান্তে আলোচনার কথাও রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে তাই কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উপত্যকাকে। সেনা সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে নাশকতা তৈরির চেষ্টা করতে পারে জঙ্গিরা। তারই আশঙ্কায় পুলওয়ামা ও সোপিয়ানের নানা জায়গায় গত কয়েকদিন ধরেই তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবারই পুলওয়ামা থেকে ধরা পড়েছে পাকিস্তানের জইশ সংগঠনের অস্ত্র বিশেষজ্ঞ মুন্না লহরি। পুলওয়ামায় আইইডি বিস্ফোরণের অন্যতম চক্রী ছিল সে। এর আগে অনন্তনাগ এনকাউন্টারে খতম হয় জইশ কম্যান্ডার সাজ্জাদ ভাট। এনআইএ-র তদন্তকারীদের দাবি, সাজ্জাদেরই মারুতি ইকো গাড়িতে বিস্ফোরক বোঝাই করেই পুলওয়ামার লেথপোরায় সিআরপিএফের গাড়ির উপরে হামলা চালিয়েছিল আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ বাট। চলতি মাসে পুলওয়ামা ও সোপিয়ানে একাধিক বার এনকাউন্টার হয়েছে। মাসের শুরুতেই পুলওয়ামার লসিপোরার পঞ্জরন গ্রামে তিন জইশ জঙ্গিকে নিকেশ করে সেনার ৪৪ আরআর কম্যান্ডো, স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সিআরপিএফ জওয়ানেরা। সেনার সঙ্গে অভিযানে নেমেছিল রাজ্য পুলিশও। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/national-news-pakistani-jaish-militant-the-19-year-old-munna-lahor-is-an-expert-in-making-car-bombsi/  

```