Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

উকিল বর্মনের পর ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক, দিনভর টানাপড়েনের পর ঘরে ফিরলেন

রবিবার সকালে তিনি কাঁটাতারের ওপারে নিজের জমিতে কাজ করছিলেন। সেই সময় কিছু বাংলাদেশি ব্যক্তির সঙ্গে তার বচসা বাঁধে। অভিযোগ, এরপর ১০-১৫ জন দুষ্কৃতী এসে জোর করে তাকে তুলে নিয়ে যায়।

 

উকিল বর্মনের পর ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক, দিনভর টানাপড়েনের পর ঘরে ফিরলেন

ঘরে ফিরলেন কৃষক

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 8 September 2025 21:14

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangldesh) জেলে বন্দি থাকার পর  ২৯ দিন পর বাড়ি ফিরেছিলেন কোচবিহারের শীতলকুচির (Sitalkuchi) বাসিন্দা উকিল বর্মন। সেই ঘটনার রেশ কাটার আগেই সোমবার  শীতলকুচি ব্লকের গোলেনাও হাঁটি গ্রাম পঞ্চায়েতের মীরাপাড়া বর্ডার এলাকা থেকে এক ভারতীয় কৃষককে (Farmer) অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। দিনভর অনেক টানাপড়েনের পর অবশেষে বিজিবি ও বিএসএফের ফ্ল্যাগ মিটিংয়ের পর  ছাড়া পেলেন কৃষক কৃষ্ণকান্ত বর্মন। এরপরই পুলিশ তাকে নিয়ে যায় শীতলকুচি থানায়।

জানা গিয়েছে, রবিবার সকালে তিনি কাঁটাতারের ওপারে নিজের জমিতে কাজ করছিলেন। সেই সময় কিছু বাংলাদেশি ব্যক্তির সঙ্গে তার বচসা বাঁধে। অভিযোগ, এরপর ১০-১৫ জন দুষ্কৃতী এসে জোর করে তাকে তুলে নিয়ে যায়।

ঘটনার সময় পাশের জমিতে কাজ করছিলেন আরেক কৃষক। তিনি চিৎকার করে লোকজন জড়ো করার চেষ্টা করলেও কৃষ্ণকান্তকে ছাড়াতে পারেননি। স্থানীয়দের দাবি, বিএসএফ জওয়ানরাও তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ আগেই তারা টহল দিয়ে চলে গিয়েছিলেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং শুরু করে বিএসএফ। অবশেষে বিকেলের পর ওই কৃষককে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি।

গত ১৬ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময়, স্থানীয় কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছিল তাঁকে। উকিল বর্মনের মুক্তির দাবিতে BGB-র সঙ্গে দফায় দফায় বৈঠক করে BSF। অবশেষে ২৯ দিন পর মুক্তি পান তিনি।

তাঁকে ফেরানো নিয়ে কৃতিত্বের কাড়াকাড়িও শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্য়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বারবার বিষয়টি তুলে ধরেছিলেন তাঁরা। হোম মিনিস্ট্রি তৎপর হয়েই ফিরিয়ে এনেছে তাঁকে। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, মাননীয়া মুখ্য়মন্ত্রী বিভিন্ন দফতরের সঙ্গে যোগায়োগ শুরু করার পরেই দেশে ফিরতে পেরেছেন উকিল বর্মন। সোমবার অপহৃত কৃষক কৃষ্ণকান্ত বর্মনের অপহরণ ঘিরে শোরগোল পড়ে শীতলকুচিতে।


```