Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রবি ঠাকুরকে অপমানের অভিযোগ, একজনকে বহিষ্কার করে চাঁচল কলেজের ইউনিট ভেঙে দিল টিএমসিপি

চাঁচল কলেজে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আর সেখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পোড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় পদক্ষেপ করল টিএমসিপি।

রবি ঠাকুরকে অপমানের অভিযোগ, একজনকে বহিষ্কার করে চাঁচল কলেজের ইউনিট ভেঙে দিল টিএমসিপি

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 September 2025 20:49

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে হেনস্থা এবং তার সঙ্গে মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে চাঁচল কলেজে (Chachol College) বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা (TMCP)। আর সেখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও (Rabindranath Tagore Picture) পোড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় পদক্ষেপ করল টিএমসিপি।

পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, এই ঘটনায় একজনকে বহিষ্কার (Suspend) করা হয়েছে সংগঠন থেকে এবং ওই কলেজের টিএমসিপি ইউনিটও (TMCP Unit) ভেঙে দেওয়া হয়েছে। তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এ বি সোয়েল নামের এক সদস্যকে।

ওই বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট বলা হয়েছে, দেশের মনীষী, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। তাই এই ধরনের কোনও ঘটনাই তাঁরা মেনে নেবেন না। ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাংলা বিরোধীদের এবং বিজেপির রাজনীতির বিরুদ্ধে লড়াই জারি রাখা হবে।

আসলে প্রতিবাদের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবির সঙ্গে রবি ঠাকুরের ছবিও পোড়ানো হয় বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়। ঠিক তার পরেই দেখা গেল পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার এই ঘটনার প্রতিবাদেই রাজপথে নামে বিজেপি। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে মিছিল করেন তাঁরা। আইসিসিআর-এ প্রতিবাদ সভা হয়। সেখান থেকে রবীন্দ্র সদন (Rabindra Sadan) বা নন্দনে (Nandan) যান তাঁরা। কিন্তু আগে থেকেই সেখানকারে গেটে তালা দেওয়া ছিল। ফলে কেউই ঢুকতে পারেননি। বিজেপির অভিযোগ, ইচ্ছে করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ ঢুকতে না পারে।

তবে শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষরা গেটে দাঁড়িয়ে থেকেই রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে শুভেন্দু প্রশ্ন তোলেন, 'জায়গাটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নিজের যে, এভাবে বন্ধ করে রাখা হয়েছে?' বেশ কিছুক্ষণ সেখানে প্রতিবাদ চলার পর মিছিল করে বিজেপি।


```