Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

দুর্দান্ত খবর! ৯০ শতাংশ কার্যকরী হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন, দাবি ব্রিটেনের স্বাস্থ্য সচিবের

দ্য ওয়াল ব্যুরো : সোমবার আমরা একটা দারুণ খবর পেয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা যে কোভিড ভ্যাকসিন তৈরি করেছে, তা কার্যকরী হচ্ছে ৯০ শতাংশ ক্ষেত্রে। একইসঙ্গে তা কোভিডের সংক্রমণও কমাচ্ছে। এদিন এমনই জানিয়েছেন ব্রিটেবের স্বাস্থ্য

দুর্দান্ত খবর! ৯০ শতাংশ কার্যকরী হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন, দাবি ব্রিটেনের স্বাস্থ্য সচিবের

শেষ আপডেট: 23 November 2020 09:34

দ্য ওয়াল ব্যুরো : সোমবার আমরা একটা দারুণ খবর পেয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা যে কোভিড ভ্যাকসিন তৈরি করেছে, তা কার্যকরী হচ্ছে ৯০ শতাংশ ক্ষেত্রে। একইসঙ্গে তা কোভিডের সংক্রমণও কমাচ্ছে। এদিন এমনই জানিয়েছেন ব্রিটেবের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক। একটি টিভি চ্যানেলে তিনি বলেন, "আপাতত যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যায়, ঠিকমতো ডোজে দিতে পারলে ওই ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কাজ করতে পারে।" ব্রিটিশ স্বাস্থ্য সচিব জানান, "আমরা ইতিমধ্যে ১০ কোটি ডোজের জন্য অর্ডার দিয়েছি। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরেই ওই ভ্যাকসিন পেয়ে যাব।" তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড এবং সরকারের মেডিসিন রেগুলেটর খতিয়ে দেখবে, কী পরিমাণে ওই ওষুধ প্রয়োগ করলে তা সবচেয়ে ভালভাবে কাজ করতে পারে। হ্যানকক বলেন, "অ্যাস্ট্রাজেনেকা যা জানিয়েছে, তা যদি সত্যি হয়, তাহলে বলতেই হবে, খুব ভাল খবর এসেছে। আমরা চাই যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁরা সেরে উঠুন। রোগের নতুন সংক্রমণ বন্ধ হোক।" ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৯০ লক্ষ ৩৭ হাজার ৭২২ জন। মারা গিয়েছেন ১৩ লক্ষ ৯৪ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭৯ লক্ষ ৯ হাজার ৬৫১ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা ১ কোটি ৬৮ লক্ষ ৪৩ হাজার ৫৩৮। তাঁদের মধ্যে ১ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার ৫৩১ জনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। অর্থাৎ আক্রান্তদের মধ্যে ৯৯.৪ শতাংশের উপসর্গ মৃদু। ১ লক্ষ ৩ হাজার ৭ জনের উপসর্গ গুরুতর।  অর্থাৎ কোভিড আক্রান্তদের ০.৬ শতাংশের অবস্থা উদ্বেগজনক। ব্রিটেনে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ১২ হাজার ৪৫ জন। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ লক্ষ ৪০ হাজার ৩১২ জন। ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪,০৫৯ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫১১ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১,০২৪ জন। গতকালের তুলনায় অ্যাকটিভ কেস বেড়েছে ২৫২৪। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড টেস্ট করানো হয়েছে ৮,৪৯,৫৯৬ জনের। মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি, এই ছয় রাজ্যেই ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,৮০,২০৮ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৬,৬২৩ জনের। সুস্থ হয়েছেন ১৬,৫১,০৬৪ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ৮২,৫২১। কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৭৩,০৪৬। মৃত্যু হয়েছে ১১,৬৫৪ জনের। সুস্থ হয়েছেন ৮,৩৬,৫০৫ জন। কর্নাটকে অ্যাকটিভ কেস ২৪,৮৮৭। অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৬২,২১৩ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৯৩৮ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৮,৪১,০২৬ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৪,২৪৯।

```