
শেষ আপডেট: 1 July 2023 09:03
দ্য ওয়্যাল বুরো: গুজরাত পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস গতবছর জুনে আটক করেছিল সমাজকর্মী তিস্তা সেতলবাদকে।
গত ২২ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের আদেশে জামিনে মুক্ত ছিলেন তিনি। শনিবার গুজরাত হাইকোর্ট তাঁকে অবিলম্বে থানায় আত্মসমর্পণ করার নির্দেশ দিল।
মুম্বইয়ের বাড়ি থেকে গত বছর ২৫ জুন তাঁকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশের গোয়েন্দা শাখা। তাঁর বিরুদ্ধে ২০০২ সালে গুজরাত দাঙ্গা নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনেছে পুলিশ। তাঁর সঙ্গেই আইপিএস অফিসার সঞ্জীব ভাট এবং গুজরাটের প্রাক্তন ডিজিপি আরবি শ্রীকুমারের বিরুদ্ধে আগেই জাল নথি তৈরি করে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছিল আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। কুমারকেও গত বছর গ্রেফতার করে এটিএস। পরে এফআইআর করা হয় তিস্তার বিরুদ্ধে।
গত বছর ২৪ জুন গুজরাত দাঙ্গা নিয়ে রায়ে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেয়। রায়ে তিস্তাদের বিরুদ্ধে গুজরাট পুলিশের অভিযোগকেও মান্যতা দেয় হাই কোর্ট। সেই রায়কে হাতিয়ার করে পরদিনই গুজরাত পুলিশ তিস্তাকে গ্রেফতার করে।
সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট তিস্তার জামিন মঞ্জুর করার সময় বলে, তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিতে পারবে পুলিশ এবং এরপর জামিনের জন্য গুজরাত হাইকোর্টে আবেদন করতে হবে। শনিবার রাজ্য হাইকোর্ট জামিনের আর্জি খারিজ করে দেয়। তিস্তা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।
ইউসিসি নিয়ে শনিবার বৈঠক ডাকলেন সনিয়া, থাকবেন খাড়্গে, রাহুল