Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহুয়াকে আর সময় নয়, ২ নভেম্বর হাজিরা দিতে বলল সংসদের কমিটি

মহুয়াকে আর সময় নয়, ২ নভেম্বর হাজিরা দিতে বলল সংসদের কমিটি

শেষ আপডেট: 28 October 2023 14:39

দ্য ওয়াল ব্যুরো: সংসদের স্বাধিকার ভঙ্গের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ২ নভেম্বরের মধ্যে হাজিরা দিতে বলল লোকসভার এথিক্স কমিটি। প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে এর আগে মহুয়া মৈত্রকে ৩১ অক্টোবর মহুয়াকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু মহুয়া শুক্রবার লোকসভার এথিক্স কমিটিকে চিঠি লিখে জানিয়ে দেন, ৩১ অক্টোবর তিনি হাজিরা দিতে পারবেন না। নভেম্বরের ৫ তারিখের পর তিনি যেতে পারবেন।

কিন্তু মহুয়ার অপারগতার কথা শুনতে চাইল না লোকসভার কমিটি। শনিবার মহুয়াকে চিঠি লিখে লোকসভার এথিক্স কমিটি জানিয়ে দিয়েছে, ২ নভেম্বর বা তার মধ্যেই হাজিরা দিতে হবে। এর পর আর সময় দেওয়া যাবে না।

লোকসভার এথিক্স কমিটির দায়িত্ব সংসদের আচরণ পর্যালোচনা করা। কিংবা সাংসদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠলে তা তদন্ত করে দেখা। কমিটির কোনও অধিকার নেই। কমিটির সদস্যরা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তাঁদের পরামর্শ লোকসভার স্পিকারকে জানিয়ে দেন। তার পর স্পিকার তা সংসদের অনুমোদনের জন্য প্রস্তাব আকারে পেশ করেন।  

মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অর্থ বা উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা অসদাচরণ বইকি। সেই কারণেই প্রথমে নিশিকান্ত দুবেকে এথিক্স কমিটি ডেকে তাঁর অভিযোগের কথা শোনে। তার পর এবার মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে। 
মহুয়া এথিক্স কমিটির তলব মানতে চাননি এমন নয়। তিনি শুধু সময় চেয়েছেন। সেই সঙ্গে তাঁর আবেদন, তিনি দর্শন হীরানন্দানিকেও সওয়াল করতে চান। তাঁর এও দাবি, তাঁকে যে সব উপহার দিয়েছেন বলে দর্শন হীরানন্দানি দাবি করেছেন তার ভেরিফায়েড তালিকাও যেন নিয়ে আসেন।

অতীতে দেখা গিয়েছে, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এথিক্স কমিটির তদন্তে ক্ষিপ্রতা বিশেষ নেই। কিন্তু মহুয়া মামলায় কমিটির তৎপরতা নজরে পড়ার মতোই। যা দেখে অনেকের ধারণা যে কমিটির তার সুপারিশ খুব শীঘ্রই লোকসভার স্পিকারের কাছে পাঠাতে চাইছে। যাতে সংসদের অধিবেশন শুরু হলেই স্পিকার এ ব্যাপারে প্রস্তাব আনতে পারেন।


```