সকলকে ধন্যবাদ জানালেন মোদীর গর্বিত মা হীরাবেন! সমর্থকদের বললেন, 'হর হর মোদী'
দ্য ওয়াল ব্যুরো: সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট ছিল বারাণসীতে। সেখান থেকেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন বিজেপি-সুপ্রিমো এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে আম আদমি পার্টিকে ভোটে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। প্রায় ছ'লাখ ভোট পেয়ে
শেষ আপডেট: 23 May 2019 12:05
দ্য ওয়াল ব্যুরো: সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট ছিল বারাণসীতে। সেখান থেকেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন বিজেপি-সুপ্রিমো এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে আম আদমি পার্টিকে ভোটে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। প্রায় ছ'লাখ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জিতেছিলেন তিনি। তার পরে এটাই ছিল তাঁর প্রথম লোকসভা নির্বাচন।সেই ভোটে ফের জেতার মুখোমুখি তিনি। এমন সময়েই দলের সদস্যদের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন।
৯৮ বছরের বৃদ্ধা হীরাবেন গান্ধীনগরের রাইসিন ভিলেজের বাড়ির বাইরে বেরিয়ে জানান, এনডিএ সরকার গড়তে চলেছে ফের। তাঁর ছেলের এই জয়ের জন্য তিনি বিজেপির সমস্ত কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বাড়ির সামনে জড়ো হওয়া কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, "হরহর মোদী, জয়জয় মোদী" রবে ছেলেকে উদ্বুদ্ধ করার কথা।
দেখুন ভিডিও।
https://twitter.com/ANI/status/1131438630944354304
অনেকেই বলছেন, মায়ের আশীর্বাদ নিয়ে ভোট দিতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তা বিফলে গেল না। গণনার শুরু থেকেই ৩০০ পার করে গিয়েছে বিজেপি ও তার শরিক। বিজেপি একাই ২৯০টি আসনে এগিয়ে। ২০১৪ সালের থেকেও বেশি আসন মেলার আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফের ক্ষমতায় কার্যত বিজেপিকে দেখে সাংবাদিকদের সামনে হাজির হলেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন।
বৃহস্পতিবার সকালে ভোট গণনার পালা শুরু হতে, প্রথম থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এগিয়ে ছিল বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল যখনই ইঙ্গিত দিচ্ছে 'ফির এক বার মোদী সরকার', দেশের কোণায় কোণায় উচ্ছ্বাসে, আনন্দে ফেটে পড়েছেন বিজেপি সমর্থকরা। শুরু হয়ে গিয়েছে হোলি- দিওয়ালির পালা। আনন্দের রেশ পৌঁছয় মোদীর বাড়িতেও। সেখানেও গর্বিত মোদী পরিবারের সদস্যরা। একই সঙ্গে গর্বিত মা হীরাবেন।
দেখুন, ভোটের আগে মায়ের আশীর্বাদ।
https://twitter.com/ANI/status/1120515925965512704