Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শাহজাহানকে হেফাজতে নিতে চাইছে ইডি, বিকেলের মধ্যেই হাজির করানোর নির্দেশ আদালতের

সোমবারই বিকেলের মধ্যে শাহজাহানকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ ইডি আদালত। 

শাহজাহানকে হেফাজতে নিতে চাইছে ইডি, বিকেলের মধ্যেই হাজির করানোর নির্দেশ আদালতের

শেখ শাহজাহান - ফাইল চিত্র

শেষ আপডেট: 1 April 2024 12:10

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর ইডি। শনিবার বসিরহাট সংশোধনাগারে গিয়ে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে তাঁরা। সোমবার তাঁকে হেফাজতে নেওয়া দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, সোমবারই বিকেলের মধ্যে শাহজাহানকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ ইডি আদালত। 

শনিবার বসিরহাট আদালতে ইডি আবেদন জানিয়েছিল, শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চায়। জেলে দীর্ঘক্ষণ জেরার পরই শেখ শাহজাহানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার জন্য শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। সোমবার বিশেষ ইডি আদালতে তাঁরা দাবি করেছে, তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করছেন শাহজাহান। কিছু প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তিনি। তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে। 

সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে তাঁকে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তারপরই শাহজাহানকে গ্রেফতার করে ইডি। গত ১ মাসে তৃতীয়বার গ্রেফতার হল শেখ শাহজাহান। ২৯ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এরপর আদালতের নির্দেশে সিবিআই তাঁকে গ্রেফতার করেI এবার ইডির হাতে গ্রেফতার হল সন্দেশখালির তৃণমূল নেতা। 

শাহজাহানের বিরুদ্ধে ইডির অভিযোগ, দেশের সরকারি অর্থ তছরুপ করে বিদেশে পাচার মামলায় প্রায় ৩১ কোটি ২০ লক্ষ টাকা এ পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। আরও ১২ কোটি ৭৮ লক্ষ টাকার হদিস মিলছে। কিন্তু জেলে জেরার সময়ে শাহজাহান এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছেন না। তাই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন।


```