Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?

ইস্টবেঙ্গলের কাঁটা গোকুলাম, ডুরান্ডে আজ পরীক্ষা লাল হলুদের

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand cup) কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ, শুক্রবার সন্ধ্যায় যুবভারতীতে তাদের সামনে কেরালার গোকুলাম এফসি (Gokulam Kerala)। ধারে ভারে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে বিপক্ষের থে

ইস্টবেঙ্গলের কাঁটা গোকুলাম, ডুরান্ডে আজ পরীক্ষা লাল হলুদের

শেষ আপডেট: 25 August 2023 08:06

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand cup) কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ, শুক্রবার সন্ধ্যায় যুবভারতীতে তাদের সামনে কেরালার গোকুলাম এফসি (Gokulam Kerala)।

ধারে ভারে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে বিপক্ষের থেকে এবং পরিসংখ্যান বলছে গোকুলামকে সাম্প্রতিক সাক্ষাতে তিনবার হারিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু আবার এও ঠিক ২০১৯ সালে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে এই গোকুলামের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল লাল হলুদ দলকে। তাই যথেষ্ট সতর্ক হয়েই নামছে কার্লোস কুয়াদ্রাতের দল।

যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ছ'টা থেকে। বৃষ্টিভেজা মাঠে খেলা হবে। তাই আরও সাবধানী লাল হলুদের হেডস্যার। কার্লোস মিডিয়াকে বলেছেন, 'আমরা ডার্বি জিতেছি মানে সবটা হয়ে গেছে সেটা যেন মনে না করে দলের ছেলেরা। নক আউট ম্যাচ সবসময় আলাদা।'

ইস্টবেঙ্গল এই ডুরান্ড কাপে মোহনবাগানকে হারিয়েছে ডার্বি ম্যাচে। এরপর পাঞ্জাবের বিরুদ্ধেও তিন পয়েন্ট এসেছে। সেই কারণে বলা যেতে পারে আরও আত্মবিশ্বাসী হয়ে আজ মাঠে নামবে লাল হলুদ দল। শুধু তাই নয়, কোচ দলের কৌশলও পরিবর্তন করতে পারেন। স্প্যানিশ কোচ বলেছেন, 'আমাদের উদ্দেশ্য হবে প্রথমেই গোল দিয়ে দেওয়া যাতে, আমরা পরে প্রেশারে না পড়ে যাই।'

গোকুলাম অবশ্য ইস্টবেঙ্গলের কাছে অতীতে এই ডুরান্ড কাপেই কাঁটা হয়ে দেখা দিয়েছে। (Durand cup)

সে কথা মাথায় রেখেই লাল হলুদ কোচ জানিয়েছেন, গোকুলামকে তাঁরা সমীহ করছেন। তাঁদের এই দলটি অনেকদিন ধরে খেলছে। প্রত্যেকের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। সেই হিসাবে আক্রমণে গেলেও দলের ডিফেন্স যাতে ফাঁকা না পড়ে যায় দেখতে হবে।

ডার্বি ম্যাচে গোলের নায়ক নন্দ কুমার তো রয়েছেন, পাশাপাশি শুক্রবার গোকুলামের বিরুদ্ধে সিভেরিও-ও দলের তাস হতে পারেন। আজকেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন ক্লেটন সিলভা।

ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি
যুবভারতী, সন্ধ্যা ৬-০০
সোনি টেন ২-এ সরাসরি সম্প্রচার

ডুরান্ড কোয়ার্টারের সূচি প্রকাশ, ইস্টবেঙ্গল-মোহনবাগান কবে মাঠে নামছে


```