Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাঝআকাশে আচমকা প্যানিক অ্যাটাক বৃদ্ধের, সামলাতে ব্যস্ত কেবিন ক্রু, ৭ ঘন্টা দেরি বিমানের

দ্য ওয়াল ব্যুরো: বয়স্ক এক যাত্রী স্ত্রীকে সঙ্গে নিয়ে চড়েছিলেন নিউইয়র্ক মুম্বইগামী বিমানের বিজনেস ক্লাসে। তবে, বিমান ছাড়তেই বিপত্তি। মাঝ আকাশে বিমান পৌঁছতেই আচমকা প্যানিক অ্যাটাক (flyer had panic attack) হয় ওই ব্যক্তির। বিমান সেবিকা থেকে শু

মাঝআকাশে আচমকা প্যানিক অ্যাটাক বৃদ্ধের, সামলাতে ব্যস্ত কেবিন ক্রু, ৭ ঘন্টা দেরি বিমানের

শেষ আপডেট: 19 May 2023 02:49

দ্য ওয়াল ব্যুরো: বয়স্ক এক যাত্রী স্ত্রীকে সঙ্গে নিয়ে চড়েছিলেন নিউইয়র্ক মুম্বইগামী বিমানের বিজনেস ক্লাসে। তবে, বিমান ছাড়তেই বিপত্তি। মাঝ আকাশে বিমান পৌঁছতেই আচমকা প্যানিক অ্যাটাক (flyer had panic attack) হয় ওই ব্যক্তির। বিমান সেবিকা থেকে শুরু করে কেবিন ক্রু, সহযাত্রীরা সকলেই তখন ব্যস্ত ওই বয়স্ক মানুষটির সুশ্রূষায়। এর ফলে, ৭ ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছাল সেই বিমান (flight delayed for 7 hours)।

ঘটনাটি ঘটেছে ১৭ মে অর্থাৎ বুধবার। অন্তত ৭০ বছর বয়সি সেই বৃদ্ধের উচ্চতা প্রায় ৬ ফিট, এমনই জানান গোটা ঘটনার এক প্রত্যক্ষদর্শী। তাঁর কথায়, তিন বার একাধিক কারণে রেগে উঠছিলেন ওই ব্যক্তি। পাশাপাশি, একবার নিজের স্ত্রীকে আঘাতও করার চেষ্টা করেন তিনি। আতঙ্কে বিজনেস ক্লাস থেকে ইকনমি ক্লাসে কিছুক্ষণের জন্য পালিয়ে যান ওই ব্যক্তির স্ত্রী।

এরপরই আচমকা অ্যাংক্সাইটি অ্যাটাক শুরু হয় ওই ব্যক্তির। দুপুর ১২.১০ এ নিউইয়র্ক থেকে মুম্বইগামী ওই বিমান ছাড়ার পর থেকেই নানারকম অস্বস্তি শুরু হয় ওই ব্যক্তির মধ্যে। বিভিন্ন কথাবার্তায় তাঁকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিলেন সহযাত্রী থেকে বিমানসেবিকারা সকলেই। তবে তাতে বিশেষ লাভ হয়নি।

শেষ পর্যন্ত একই বিমানে থাকা দু'জন চিকিৎসককে ডেকে আনেন কেবিন ক্রু-রা। শেষ পর্যন্ত তাঁদের ওষুধেই ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধ। তাঁর স্ত্রী জানান নিয়মিত অ্যাংক্সাইটির ওষুধ চলে ওই বৃদ্ধর। সেদিন, বিমানে ওঠার আগে ওই ওষুধ তিনি খেতে ভুলে গিয়েছিলেন, যার ফলেই এমন বিপত্তি।

প্রথমবার চড়ছি, নিয়ম জানতাম না! বিমানে বিড়ি খেয়ে ধরা পড়তেই সাফাই যাত্রীর


```