Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'দ্রৌপদী' নাম মাস্টারমশাইয়ের দেওয়া! রাষ্ট্রপতির বাবা-মার দেওয়া নাম কী

দ্য ওয়াল ব্যুরো: দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি (President) হিসাবে আজই শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দেশ পেয়েছে প্রথম জনজাতি সম্প্রদায়ভুক্ত সাংবিধানিক প্রধানকে। এর মধ্যেই জানা গেছে, নবনির্বাচিত রাষ্ট্রপতির আসল নাম (Real Name)'দ্রৌপ

'দ্রৌপদী' নাম মাস্টারমশাইয়ের দেওয়া! রাষ্ট্রপতির বাবা-মার দেওয়া নাম কী

শেষ আপডেট: 25 July 2022 12:48

দ্য ওয়াল ব্যুরো: দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি (President) হিসাবে আজই শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দেশ পেয়েছে প্রথম জনজাতি সম্প্রদায়ভুক্ত সাংবিধানিক প্রধানকে। এর মধ্যেই জানা গেছে, নবনির্বাচিত রাষ্ট্রপতির আসল নাম (Real Name)'দ্রৌপদী' নয়।

মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল দ্রৌপদী। এমন একটি তাৎপর্যপূর্ণ নামে পরিচিতি পাওয়া সত্ত্বেও তা আসলে তাঁর পিতৃদত্ত নাম নয়। তাহলে তাঁর আসল নাম কী? কেনই বা এই নাম বদল?

রাষ্ট্রপতি জানিয়েছেন, তাঁর আসল নাম 'পুটি।' কিন্তু সেই নাম বদলে দিয়েছিলেন তাঁরই এক স্কুল শিক্ষক। ওড়িশার জনজাতি অধ্যুষিত ময়ূরভঞ্জ জেলায় সেই সময় বালাসোর অথবা কটক থেকে শিক্ষকরা পড়াতে আসতেন। তাঁর নাম বদলের নেপথ্যে রয়েছেন তেমনই একজন শিক্ষক। 'আমার ওই শিক্ষকের আমার পুরোনো নামটি পছন্দ ছিল না। তাই ভালর জন্যই সেই নাম বদলে দিয়েছিলেন তিনি,' জানিয়েছেন রাষ্ট্রপতি। তবে পুটি থেকে দ্রৌপদী হওয়ার মধ্যে আরও কয়েকবার নাম বদলেছিল তাঁর। কখনও 'দূরপদী', কখনও বা 'দর্পদী' পেরিয়ে শেষমেশ দ্রৌপদীতেই থিতু হতে হয় তাঁকে।

ছোট থেকেই নেত্রী হওয়ার ক্ষমতা ছিল ‘মনিটর’ দ্রৌপদীর, স্মৃতি হাতড়ালেন সহপাঠী

তাঁদের সাঁওতালি সম্প্রদায়ে মেয়েদের নাম হয় ঠাকুরমার নামে, আর ছেলেদের নাম হয় ঠাকুরদার নামে, জানিয়েছেন দ্রৌপদী। তিনি আরও জানিয়েছেন, স্কুল এবং কলেজ জীবনে তাঁর পদবী ছিল টুডু। কিন্তু শ্যাম চরণ টুডুর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তিনি মুর্মু পদবী ব্যবহার করেন। নাম এবং পদবী পরিবর্তন তাঁর রাজনৈতিক জীবনে সাফল্যের পথে অন্তরায় হয়নি। বরং পঞ্চপাণ্ডবের মহিয়সী স্ত্রীর নামে নাম পরিবর্তন যে তাঁর জীবনে সৌভাগ্যই বয়ে এনেছে, তা স্পষ্ট।


```