Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ট্রাম্পের উপদেষ্টা করোনা পজিটিভ, সস্ত্রীক পরীক্ষা করিয়ে কোয়ারেন্টাইনে গেলেন প্রেসিডেন্ট

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরীক্ষা করিয়ে কোয়ারেন্টাইনে চললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ে ট্রাম্প। বৃহস্পতিবার রাতে তাঁর এক উপদেষ্টার করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই এই সিদ্ধান্ত। পরীক্ষার ফল না আসা পর্যন্ত কোয়ারেন্

ট্রাম্পের উপদেষ্টা করোনা পজিটিভ, সস্ত্রীক পরীক্ষা করিয়ে কোয়ারেন্টাইনে গেলেন প্রেসিডেন্ট

শেষ আপডেট: 2 October 2020 03:52

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরীক্ষা করিয়ে কোয়ারেন্টাইনে চললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ে ট্রাম্প। বৃহস্পতিবার রাতে তাঁর এক উপদেষ্টার করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই এই সিদ্ধান্ত। পরীক্ষার ফল না আসা পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকবেন তাঁরা। ট্রাম্প নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর উপদেষ্টা হিক্স, যিনি একটুও বিরতি না নিয়ে টানা কাজ করে চলেছেন, তাঁর কোভিড ১৯ পজিটিভ রেজাল্ট এসেছে। “সাংঘাতিক! আমি আর ফার্স্ট লেডি পরীক্ষা করিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। তার আগে অবধি কোয়ারেন্টাইনেই থাকব।” https://twitter.com/realDonaldTrump/status/1311859538279239686 যদিও তিনি এখনও জানাননি, কত দিনের জন্য নিজেকে কোয়ারেন্টাইনে পাঠাচ্ছেন তিনি। পরীক্ষার ফল নেগেটিভ এলেই আবার ফের সাধারণ জীবনে ফিরবেন কিনা, তাও জানাননি। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আপাতত ১৪ দিনের জন্য তাঁর কোয়ারেন্টাইনে থাকাই শ্রেয়।

```